এপ্রিলেও পাঁচ দিনের ছুটির সুযোগ
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি কাটিয়ে মাত্রই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা।
দুই দিনের ব্যবধানে আরও তিন দিনের ছুটি পেয়েছেন তারা, স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে। ফলে, চলতি মার্চ মাসটা অনেকাংশেই ছুটির আমেজে কেটেছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে।
আরও পড়ুন: ঢাকা থেকে সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার
পরের দুই দিন, ১৫ ও ১৬ এপ্রিল অফিস খোলা থাকলেও, যদি চাকরিজীবীরা এই দুই দিন ছুটি নিতে পারেন, তবে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








