News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪০, ২৭ মার্চ ২০২৬

সংসার ভাঙল মৌসুমী হামিদের

সংসার ভাঙল মৌসুমী হামিদের

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার দাম্পত্য জীবনে ভাঙনের খবর পাওয়া গেছে। প্রায় দুই বছর আগে পারিবারিক আয়োজনে বিয়ে হলেও বর্তমানে তারা আলাদা থাকছেন।

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না এই দম্পতি। বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি মৌসুমী হামিদ।

গণমাধ্যমকে তিনি বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ বিষয়ে এখন কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। পরে কথা বলব।”

শোবিজ অঙ্গনে বেশ কিছুদিন ধরেই রানার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছে। একটি সূত্র জানায়, তার সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠতা ঘিরে দাম্পত্য সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। এ থেকেই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। ইতোমধ্যে রানার পক্ষ থেকে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়