News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৩, ২৭ মার্চ ২০২৬

সরাসরি ক্রয়ে ৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন

সরাসরি ক্রয়ে ৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন

ছবি: সংগৃহীত

দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে (দরপত্র ছাড়াই) তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিনে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভা সূত্রে জানা গেছে, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

অনুমোদন অনুযায়ী, এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে দুই লাখ টন ডিজেল কেনা হবে।

আরও পড়ুন: দেশে এলো ৩০ হাজার টন জ্বালানি তেল

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়