শান্তিনিকেতনে শুটিং ঘিরে বিতর্কে অরিজিৎ সিং
স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা অরিজিৎ ও তার দেহরক্ষীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, ১৩ আগস্ট শুটিং চলাকালে রাস্তা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছিল। এতে স্থানীয়দের ভোগান্তি বাড়ে।১০:২৯ ১৬ আগস্ট ২০২৫
আজ শুভ জন্মাষ্টমী
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠা এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি অবতীর্ণ হয়েছিলেন।০৯:৪৭ ১৬ আগস্ট ২০২৫
দুই দিনে এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করল প্রশাসন
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সব মিলিয়ে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। উদ্ধার করা পাথরের মধ্যে অর্ধেক ইতোমধ্যেই পুনরায় সাদাপাথরে ফেলা হয়েছে, বাকিগুলোও প্রতিস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।০৯:২৫ ১৬ আগস্ট ২০২৫
প্রথম ম্যাচেই লিভারপুলের দুর্দান্ত জয়
শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠে অলরেডরা। ৮৮ মিনিটে বদলি নামা ইতালিয়ান ফরোয়ার্ড চিয়েসা ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমৎকার প্লেসিং শটে জাল খুঁজে পান মোহামেদ সালাহ। ফলে ৪-২ ব্যবধানের জয় নিয়েই মৌসুম শুরু করল লিভারপুল।০৯:০৬ ১৬ আগস্ট ২০২৫
কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে
একেপিএস জানায়, আটক ব্যক্তিদের কারও কাছে ভুয়া হোটেল বুকিং পাওয়া গেছে, কারও রিটার্ন টিকিট নেই, আবার কারও কাছে পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ মেলেনি। ধারণা করা হচ্ছে, পর্যটন ভিসায় প্রবেশ করলেও তারা মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা করেছিলেন।০৮:৪২ ১৬ আগস্ট ২০২৫
চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প-পুতিন বৈঠক
স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ সামরিক ঘাঁটিতে বৈঠক বসেন দুই নেতা। আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের ইস্যুতে তারা কোনো চুক্তি বা ঐকমত্যে পৌঁছাতে না পারলেও “খুব ভালো সম্ভাবনা” তৈরি হয়েছে।০৮:৩১ ১৬ আগস্ট ২০২৫
মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির ছাদ ধসে ৫ জনের মৃত্যু
দিল্লির নিজামুদ্দিনে হুমায়ূন সমাধি সংলগ্ন দরগাহর একটি কক্ষের ছাদ ধসে অন্তত ৫ জন নিহত ও বহু আহত হয়েছেন; উদ্ধারকাজ ও তদন্ত চলছে। প্রাথমিকভাবে বৃষ্টিজনিত কাঠামোগত দুর্বলতা ও রক্ষণাবেক্ষণের ঘাটতিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে।২১:৩০ ১৫ আগস্ট ২০২৫
পাকিস্তানে বন্যায় ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছে। প্রদেশজুড়ে মৌসুমি বন্যা ও ভূমিধসে শতাধিক প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।২১:১১ ১৫ আগস্ট ২০২৫
ডেঙ্গুতে মৃত্যুশূন্য ২৪ ঘণ্টা, আক্রান্ত ১৩৪
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি; নতুন ভর্তি ১৩৪ জন, যার মধ্যে সর্বোচ্চ ৩২ জন বরিশাল বিভাগে। চলতি বছরে মোট আক্রান্ত ২৫,৭১০ জন, মৃত্যু ১০৪ এবং ছাড়পত্র পেয়েছেন ২৪,২০০ জন।২১:০২ ১৫ আগস্ট ২০২৫
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার হামলা, শিক্ষার্থীর তথ্য চুরি
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ‘ট্রোজান ১৩৩৭’ ও ‘দ্যা রেড ঈগল’সহ একাধিক হ্যাকার গোষ্ঠীর সাইবার হামলা হয়েছে। হ্যাকাররা প্রায় এক হাজার শিক্ষার্থীর তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে এবং কিছু ওয়েবসাইটে রাজনৈতিক বার্তাও প্রকাশ করেছে।২০:৪৭ ১৫ আগস্ট ২০২৫
সম্প্রীতি রক্ষায় প্রধান উপদেষ্টার আহ্বান
জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।২০:১৫ ১৫ আগস্ট ২০২৫
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং এটি কোনোভাবেই বিলম্বিত হবে না। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের প্রস্তুতি ও সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের আঙ্গিক তুলে ধরেছেন।২০:০০ ১৫ আগস্ট ২০২৫
ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোন সন্দেহ নেই: প্রেস সচিব
নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নতুন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে চলছে।১৯:৪৫ ১৫ আগস্ট ২০২৫
শনিবার সড়কে চলাচলে ডিএমপির নির্দেশনা
ঢাকা শহরে জন্মাষ্টমীর শোভাযাত্রার কারণে শনিবার (১৬ আগস্ট) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত কয়েকটি সড়ক এড়িয়ে চলার জন্য ডিএমপি অনুরোধ করেছে। নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।১৯:২২ ১৫ আগস্ট ২০২৫
মোদির নীতি আঞ্চলিক উত্তেজনার কারণ: খাজা আসিফ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে বলেছেন, তার নীতির কারণে দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, মোদি পাকিস্তানবিরোধী বক্তব্য রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করছেন এবং পারস্পরিক সহযোগিতা ছাড়া শান্তি সম্ভব নয়।১৮:৫৮ ১৫ আগস্ট ২০২৫
খালেদা জিয়ার জন্মদিনে ড. ইউনূসের ফুলের শুভেচ্ছা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন। ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।১৮:০৫ ১৫ আগস্ট ২০২৫
তানজিদ-ইমনের বোঝাপড়ায় আশাবাদী কোচ সালাউদ্দিন
বাংলাদেশের ক্রিকেট দলের নতুন ওপেনিং জুটি নিয়ে কোচ সালাউদ্দিনের মূল্যায়ন, যেখানে তিনি তানজিদ-ইমনের বোঝাপড়া ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অভিজ্ঞতা কীভাবে কাজে লাগছে, সেই বিষয়েও আলোচনা করা হয়েছে।১৭:২৫ ১৫ আগস্ট ২০২৫
জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে তদন্ত
জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের পর ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত চলমান।১৭:০২ ১৫ আগস্ট ২০২৫
মালয়েশিয়ায় আইএস সমর্থন ও সম্পৃক্ততায় অভিযুক্ত ২ বাংলাদেশি
মালয়েশিয়ায় দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ফেসবুক ও ফোনে আইএস-এর ছবি রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যার বিচার আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।১৬:৩৪ ১৫ আগস্ট ২০২৫
কারাগারে খালেদা জিয়ার ওপর নির্যাতনের বিচার দাবি মির্জা আব্বাসের
বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে কারাবন্দি থাকাকালীন খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে এবং তিনি জড়িতদের বিচার দাবি করেছেন। খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।১৬:১৬ ১৫ আগস্ট ২০২৫
বাজারে লাগামহীন সবজির দাম, বিপাকে ক্রেতারা
শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে বাজার ঘুরে দেখা যায়, বেগুন কেজিপ্রতি ১০০ থেকে ২০০ টাকা, করলা, বরবটি, কাঁকরোল ১০০-১২০ টাকা, আমদানি করা টমেটো ১৬০-১৮০ টাকা, পটোল, ঢ্যাঁড়স, ঝিঙা ৮০-১০০ টাকা, চিচিঙ্গা, ধুন্দুল, কচুমুখি ৬০-৮০ টাকা, শুধু মিষ্টিকুমড়া, পেঁপে ও কাঁচকলা ছাড়া প্রায় সব সবজির দাম ৫০ টাকার ওপরে। প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকায়।১৫:০৪ ১৫ আগস্ট ২০২৫
দিনাজপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
নিহতরা হলেন- বিরামপুর পৌর এলাকার ধানগড়া গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী কহিনুর বেগম (২৭) এবং দুই মাস বয়সী কন্যা রিশাত কাইফ।১৪:৩৬ ১৫ আগস্ট ২০২৫
অফিসকর্মীদের জন্য চোখের শুষ্কতা দূর করার কার্যকর টিপস
চোখকে শুকিয়ে যাওয়া থেকে বাঁচাতে দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা জরুরি। এগুলো চোখকে রাখবে সতেজ ও আরামদায়ক। চোখের শুষ্কতা ও ক্লান্তি দূর করতে করণীয়-১৪:১৩ ১৫ আগস্ট ২০২৫
নোয়াখালীতে চাঁদা না পেয়ে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার চর কিং ও চর বগুড়ার ভূমিহীন বাসিন্দা তারা। চর আতাউরের উত্তর পাশে নদী থেকে জেগে ওঠা প্রায় এক হাজার একর ভূমিতে এক সময় তাদের বাপ-দাদারা বসবাস করতেন। নদী ভাঙ্গনে ওই চর বিলীন হওয়ার পর তাদের পূর্ব পুরুষরা উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে আশ্রয় নেন। গেল কয়েক বছর পূর্বে চরটি আবার নতুন করে জেগে ওঠার পর তারা প্রায় ৫০০ ভূমিহীন কৃষক এই চরে চাষাবাদ শুরুর প্রস্তুতি নেন। বর্ষা মৌসুম শুরু হওয়ার প্রথম থেকে চরে চাষাবাদের জন্য তারা প্রস্ততি নিয়ে থাকেন। প্রশাসনের সঙ্গে কথা বলে চরের দক্ষিণ পাশে নির্দিষ্ট এলাকায় চাষাবাদ শুরু করেন। হঠাৎ করে তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা (অব্যাহতি প্রাপ্ত) নিজাম উদ্দিন চৌধুরী, শামীম উদ্দিন ও আলমগীর কবিরের নেতৃত্বে একটি গ্রুপ চর দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা চরের ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করতে বিভিন্নভাবে চাপ দেয়। তাদেরকে চাঁদা দিয়ে চাষাবাদ করতে হবে বলে হুমকি দেয়।১৩:৪৫ ১৫ আগস্ট ২০২৫
























