News Bangladesh

নতুন অবতারে শাকিব খান

পোস্টারে শাকিবকে দেখা গেছে এক রহস্যময় ও দৃঢ়চেতা অবতারে। ঠোঁটের ওপরে মোটা গোঁফ, তীক্ষ্ণ দৃষ্টি ও গম্ভীর অভিব্যক্তি—সব মিলিয়ে এটি তার চিরচেনা লুক থেকে একেবারেই ভিন্ন।

০৯:০২ ১১ অক্টোবর ২০২৫

শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনাকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন, ঝুঁকি নিয়ে সামনে আসেন এবং আমাদের মনে করিয়ে দেন— স্বাধীনতা স্বাভাবিকভাবে আসে না; সেটি রক্ষা করতে হয় কথায়, সাহসে ও দৃঢ়তায়।’

০৮:৪০ ১১ অক্টোবর ২০২৫

দেশে ফিরলেন শহিদুল আলম

মুক্তির পর ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছালে ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। সেখান থেকেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

০৮:২১ ১১ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় বিএনপি: ডা. জাহিদ

বিএনপি পিআর নির্বাচনের পক্ষে নয় এবং বিদ্যমান সরাসরি ভোটের পদ্ধতিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান। তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন এবং দল যথাসময়ে প্রার্থী ঘোষণা করবে।

২১:৪৯ ১০ অক্টোবর ২০২৫

অতীশ দীপঙ্করের দর্শনে শান্তি ও মানবতার বার্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আশুলিয়ায় কঠিন চীবর দান উৎসবে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মনীষী অতীশ দীপঙ্করের নামে দেশে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকারও আহ্বান জানান।

২১:৩৪ ১০ অক্টোবর ২০২৫

ট্রাম্পের অভিযোগ: কিছুই না করেই পুরস্কার পেয়েছিলেন ওবামা

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, বারাক ওবামা দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই ‘কিছুই না করে’ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তিনি দাবি করেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা ও আটটি যুদ্ধ বন্ধের কৃতিত্ব তাঁর হলেও তিনি এসব কোনো পুরস্কারের জন্য করেননি।

২১:০৫ ১০ অক্টোবর ২০২৫

‘সংশয় নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন, শুরু হয়েছে নির্বাচনী আমেজ’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে এবং এবার হবে একটি “রিয়েল ইলেকশন।” তিনি জানান, দলগুলো প্রস্তুতি নিচ্ছে, জুলাই সনদে ঐক্য হয়েছে, আর নির্বাচনী আমেজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

২০:৪৫ ১০ অক্টোবর ২০২৫

‘ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল, অভিযুক্তদের দায়মুক্তি’

অন্তর্বর্তী সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এ সংশোধনী এনে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় দায়ের হওয়া সব মামলা বাতিল করেছে। এর ফলে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা দায়মুক্তি পাচ্ছেন, তদন্তাধীন মামলাও স্থগিত হবে।

২০:১৩ ১০ অক্টোবর ২০২৫

যুদ্ধবিরতিতে বাড়িতে ফিরছেন গাজার মানুষ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েলি সেনারা কিছু অংশ থেকে সরে যাওয়ায় মানুষ দলে দলে নিজেদের বাড়িতে ফিরছেন, তবে উপত্যকার প্রায় অর্ধেক এলাকা এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

১৯:২৭ ১০ অক্টোবর ২০২৫

ইসরায়েলি বাহিনীর হাত থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছিল। তুরস্কের সহায়তায় তিনি মুক্তি পেয়ে ইস্তাম্বুলের ফ্লাইটে দেশে ফেরার পথে আছেন।

১৮:৪৫ ১০ অক্টোবর ২০২৫

চার বছর পর কাবুলে দূতাবাস চালু করছে ভারত

ভারত ২০২১ সালের পর বন্ধ থাকা কাবুল দূতাবাস পুনরায় চালু করছে, যা তালেবান প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত করছে। শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের সহযোগিতা ও আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়েছে।

১৮:৩২ ১০ অক্টোবর ২০২৫

না ফেরার দেশে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম শুক্রবার বিকেলে ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকার পর তাঁর মৃত্যু ঘটে, আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধা ও জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

১৮:০৬ ১০ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩০৮ জন আক্রান্ত, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, কেউ মারা যাননি। চলতি বছরে মোট আক্রান্ত ৫৩,১৯৩ জন ও মৃত্যু ২২৪ জন।

১৮:০০ ১০ অক্টোবর ২০২৫

আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

ফুটবল খেলার জেরে বড় বাড়ি ও মুন্সি বাড়ির মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত ও কয়েকটি বাড়িঘর ভাঙচুর। পুলিশ ও সেনা মোতায়েনে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

১৭:৩০ ১০ অক্টোবর ২০২৫

মিরপুরে কুড়িয়ে ককটেল বিস্ফোরণে শিশু আহত

মিরপুরের বিহারি ক্যাম্পে ময়লার ভাগাড়ে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ১০ বছরের তামিম হোসেন গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; ডান হাত ও পেটে গুরুতর জখম রয়েছে।

১৭:০৭ ১০ অক্টোবর ২০২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নিউজিল্যান্ডের মুখোমুখি। টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দুই পরিবর্তনসহ জয় পেতে মরিয়া টাইগ্রেসরা।

১৬:৫০ ১০ অক্টোবর ২০২৫

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো স্বৈরশাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব ও শান্তিপূর্ণ রূপান্তরের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। অসলোর নোবেল ইনস্টিটিউট শুক্রবার (১০ অক্টোবর) এ ঘোষণা দেয়।

১৬:৩০ ১০ অক্টোবর ২০২৫

দশমিনায় মাদকাসক্ত যুবকের কোপে শিশু নিহত, আহত ৬

পটুয়াখালীর দশমিনায় মাদকাসক্ত এক যুবকের এলোপাতাড়ি দা-কুপিতে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন, নিহত হয়েছে আট বছর বয়সী এক শিশু। ফায়ার সার্ভিসের চার ঘণ্টার অভিযানে গাছের মগডাল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

১৫:৫৮ ১০ অক্টোবর ২০২৫

ফরিদপুরে মসজিদের চাবি নিয়ে সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর ভাঙচুর

রাতে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতারা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু শুক্রবার ভোরে আবারও হেমায়েত হোসেনের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ ইমরানের বাড়িতে হামলা চালায়। এরপর শুরু হয় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া।

১৫:১৩ ১০ অক্টোবর ২০২৫

চাকরি দেবে ওয়ালটন

প্রতিষ্ঠানটি ‘করপোরেট সেলস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ অক্টোবর।

১৪:৫৯ ১০ অক্টোবর ২০২৫

সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্র ফেরানোর একমাত্র পথ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। বারবার হোঁচট খেলেও তারা আন্দোলনের মধ্য দিয়েই উঠে দাঁড়িয়েছে ও বিজয় অর্জন করেছে।”

১৪:৪৩ ১০ অক্টোবর ২০২৫

শিশুর সামনে যেসব কাজ করা ঠিক নয়

শিশুরা এখন পড়াশোনা করে না। তারা আরও অনেকে বিষয় নিয়ে ব্যস্ত থাকে। নাচ, গান, ছবি আঁকা, খেলা কিংবা কার্টুন দেখার মতো কাজগুলোও তাদের জীবনের অংশ। তাই শিশুদের ক্ষেত্রে ঠিকঠাক রুটিন তৈরি করা উচিত। 

১৪:১৭ ১০ অক্টোবর ২০২৫

টঙ্গীতে ট্রাফিক পুলিশের মাথা ফাটালো অটোরিকশা চালক

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে দায়িত্ব পালনকালে কনস্টেবল সাঈদ অটোরিকশাগুলোকে প্রধান সড়কে প্রবেশ না করতে নির্দেশ দেন। কিন্তু মুস্তাকিন নির্দেশ অমান্য করে সড়কে ওঠার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে কনস্টেবল সাঈদ তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফুটো করেন। পরে চালক গাড়ি থেকে নেমে কনস্টেবলের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।

১৩:৪৭ ১০ অক্টোবর ২০২৫

রাজধানীর বাজারে সবজির দাম লাগামহীন, চার পদেই ৩০০ টাকা খরচ

মাংসের বাজারে দামের তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেছে। গরুর মাংস কেজি প্রতি ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা, পাকিস্তানি সোনালি কক মুরগি ৩০০–৩৫০ টাকা বিক্রি হচ্ছে। মাছের মধ্যে পাঙ্গাস ১৮০–২০০ টাকা, রুই ও কাতল ৪০০–৪৫০ টাকা, টেলাপিয়া ২৫০–২৮০ টাকা, ট্যাংরা ৪০০–৫৬০ টাকা, পাবদা ৪৫০ টাকা কেজি প্রতি।

১৩:২০ ১০ অক্টোবর ২০২৫