News Bangladesh

উখিয়া সীমান্তের ওপারে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

উখিয়ার পালংখালি ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, অনেকে রাতভর জেগে ছিলেন।

১২:৫৯ ১০ অক্টোবর ২০২৫

গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

মিসরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। এই মধ্যস্থতাকারীরা ছিলেন যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক। চুক্তি অনুযায়ী, গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি বন্দিবিনিময় করা হবে।

১২:৩৩ ১০ অক্টোবর ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি বলেন, “বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত পরিশ্রম করেছে। পরিবারের সঙ্গে তাদের পুনর্মিলনের এই মুহূর্তটি দূতাবাসের জন্যও আনন্দের।”

১১:৪৭ ১০ অক্টোবর ২০২৫

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

পোস্টে বলা হয়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

১১:২১ ১০ অক্টোবর ২০২৫

সাবেক সেনা সদস্যের স্ত্রী-মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট

নিহত জুলেখা বেগম অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের স্ত্রী। তিনি রামগঞ্জের সোনাপুর বাজারে ‘মিজান ক্রোকারিজ’-এর মালিক হিসেবে ব্যবসা পরিচালনা করেন। নিহত মীম ছিলেন রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

১০:৫১ ১০ অক্টোবর ২০২৫

ক্রোমে যুক্ত হলো অ্যান্ড্রয়েডের নতুন ডেস্কটপ মোড

আগের মতো শুধুমাত্র স্ক্রিন মিরর না হয়ে এখন অ্যাপগুলো স্বাধীনভাবে একাধিক জানালায় খোলা যাবে। সেই অনুযায়ী ক্রোমেও আনা হয়েছে পরিবর্তন। এখন ক্রোম স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটের ডেস্কটপ সংস্করণ দেখাবে—যাতে ব্যবহারকারীকে আর আলাদাভাবে ‘ডেস্কটপ সাইট’ নির্বাচন করতে না হয়।

১০:২৭ ১০ অক্টোবর ২০২৫

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

সিনেমাটির গল্প ভেত্রীমারান পরিচালিত ধানুশ অভিনীত ‘ভাদা চেন্নাই’-এর বিস্তৃত জগতের অংশ বলে জানা গেছে। তাই শুরু থেকেই দর্শকদের মধ্যে ‘অরাসান’ নিয়ে বেশ কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

০৯:৫৮ ১০ অক্টোবর ২০২৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (PTWC) এক বার্তায় জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত হতে পারে। এছাড়া প্রতিবেশী ইন্দোনেশিয়া ও পালাউ দ্বীপরাষ্ট্রেও ৩ ফুট বা তার বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

০৯:৩৬ ১০ অক্টোবর ২০২৫

হংকংয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তবে নাটকীয়তার শেষ এখানেই নয়। ম্যাচের শেষ মিনিটে আবারও রাফায়েল মারকিসের গোলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে হংকং চায়না। শেষ বাঁশি বাজতেই স্টেডিয়ামে নেমে আসে বিষাদের ছায়া।

০৯:০২ ১০ অক্টোবর ২০২৫

আগামী নির্বাচনে সত্যিকারের ভোট হবে: প্রধান উপদেষ্টা

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সহযোগিতা, বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

০৮:৪৫ ১০ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি অনুমোদন করল ইসরায়েল

চুক্তি অনুসারে, প্রথম ধাপে গাজার নির্দিষ্ট কিছু এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সরে যাবে। তবে উপত্যকার প্রায় ৫৩ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। পরবর্তী দুই ধাপে ধীরে ধীরে গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করা হবে।

০৮:২০ ১০ অক্টোবর ২০২৫

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ একাদশে নেই শমিত-জামাল

একদিন আগে কানাডা থেকে ঢাকায় এসে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে সেরা একাদশে জায়গা হয়নি শমিত সোমের। স্থান হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ারও। অন্য দুই প্রবাসী ফাহামিদুল ইসলাম ও জায়ান

২০:২৩ ৯ অক্টোবর ২০২৫

জুলাই সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো থেকে আসা অভিমতগুলো বিশ্লেষণ করে শিগগির বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে

১৯:৫৯ ৯ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে আরও জনের ৪ মৃত্যু, হাসপাতালে ৭৮১

অক্টোবরে এখন পর্যন্ত ৫ হাজার ৫৪৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৬ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন

১৯:৪৭ ৯ অক্টোবর ২০২৫

`শাপলা’ ইস্যুতে ব্যাখ্যা দিতে পারেনি নির্বাচন কমিশন: নাসীরুদ্দীন

আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোনোটিই দেখছি না। আমরা আশাবাদী শাপলা পাবো, সে বিষয়টি আমরা জানিয়ে এসিছি উনাদেরকে (ইসি)। উনারা এই বিষয়ে নিশ্চুপ ছিলেন। উত্তর দিতে পারেননি, আমরা ধরে নেবো উনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন

১৯:১০ ৯ অক্টোবর ২০২৫

সংসদে উচ্চকক্ষের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ সিপিডির

সিপিডির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান ও নির্বাচন কমিশনের প্রস্তাবিত বেশ কিছু সংস্কার ধারণা যেমন, বাইক্যামেরালিজম, আনুপাতিক প্রতিনিধিত্ব, দলনিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তি বা নিয়োগ কমিটি গঠন নীতিগতভাবে আকর্ষণীয় হলেও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এসব কার্যকর নয়

১৮:৪৬ ৯ অক্টোবর ২০২৫

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহোরকাই

পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন ক্রাসনাহোরকাই। গত বছর এ সম্মাননা পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক, কবি হান কাং

১৮:০০ ৯ অক্টোবর ২০২৫

রবিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকা 

গামী ১২ অক্টোবর (রোববার) থেকে দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেওয়া হবে। এবারের ক্যাম্পেইনে এক মাসব্যাপী দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের প্রতিটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে

১৫:২৪ ৯ অক্টোবর ২০২৫

ভারতীয় চালের আমদানি বাড়ায় কমেছে দাম

ভারতীয় চালের আমদানি বেড়ে যাওয়ায় দেশের পাইকারি বাজারে চালের দাম সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত কমেছে। সরকার বাজার স্থিতিশীল রাখতে আরও ৫০ হাজার টন চাল আমদানি ও জরুরি চাহিদা মেটানোর পদক্ষেপ নিয়েছে।

১৫:১০ ৯ অক্টোবর ২০২৫

‘সেফ এক্সিট’ বিতর্কে মুখ খুললেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির

৭২ বছর বয়সে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সেফ এক্সিট ভাবতে হয় দুঃখের বিষয়। ফেসবুক পোস্টে তিনি ট্রেন ও রাস্তা পরিদর্শন, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা ও যানজট সমাধান বিষয়ে নিজের অভিজ্ঞতা ও পদক্ষেপ তুলে ধরেছেন।

১৪:৫৪ ৯ অক্টোবর ২০২৫

পাখতুনখোয়ায় টিটিপি-বিরোধী অভিযানে ১৯ জঙ্গিসহ ১১ সেনা নিহত

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় টিটিপির হামলায় দুই কর্মকর্তাসহ ১১ সেনা নিহত, পাল্টা অভিযানে ১৯ জঙ্গি নিহত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ সেনাদের বীরত্বের প্রশংসা করে ভারত-সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

১৪:৩৩ ৯ অক্টোবর ২০২৫

খুলনায় পা‌রিবা‌রিক বি‌রো‌ধের জেরে খুন                          

সবুজ খা‌নের স্ত্রী ও শ‌্যা‌লিকার সা‌থে টাকা ও জ‌মি নি‌য়ে বি‌রোধ ছিল। এ নি‌য়ে আজ বেলা ১০টার দিকে দুই প‌রিবা‌রের ম‌ধ্যে বাক-‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে প্রতিপ‌ক্ষরা তা‌কে এলোপাতা‌ড়ি কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে

১৩:৫৭ ৯ অক্টোবর ২০২৫

গণতন্ত্র রক্ষায় জেহাদের প্রেরণায় এগোতে হবে: তারেক রহমান

শহীদ জেহাদ দিবসে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জেহাদের রক্তেই স্বৈরশাসক এরশাদের পতনের সূচনা হয়েছিল।

১৩:৫৫ ৯ অক্টোবর ২০২৫

জুবিন গর্গের মৃত্যু: চাচাতো ভাই গ্রেফতার

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের সিঙ্গাপুরে রহস্যময় মৃত্যুর ঘটনায় নতুন মোড়—গ্রেফতার তার চাচাতো ভাই ও আসাম পুলিশের কর্মকর্তা সন্দীপন গর্গ। এ নিয়ে মামলায় মোট পাঁচজন আটক; খুন, ষড়যন্ত্র ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে চলছে তদন্ত।

১২:৫৮ ৯ অক্টোবর ২০২৫