রাতভর সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তান-আফগান সীমান্ত
পাকিস্তানের বিমানবাহিনীর কাবুলে টিটিপি নেতাকে লক্ষ্য করে চালানো হামলার জেরে সীমান্তে আফগান বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে দুই দেশের সেনাদের মধ্যে রাতভর তীব্র সংঘর্ষ ও বহু পোস্ট ধ্বংসের খবর পাওয়া গেছে।০৯:১৫ ১২ অক্টোবর ২০২৫
‘শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানার তথ্য ভিত্তিহীন’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করছে—এমন খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন গুজব’ বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করেছেন, আইসিটির কোনো নতুন পরোয়ানার পরিকল্পনা নেই এবং ডিজিএফআই ভেঙে দেওয়ার প্রশ্নই ওঠে না।০৮:৪৮ ১২ অক্টোবর ২০২৫
দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে, যার লক্ষ্য ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া। স্কুল, মাদ্রাসা, ইপিআই সেন্টার ও বাড়ি বাড়ি গিয়ে টিকাদান চলবে ১৩ নভেম্বর পর্যন্ত; নিবন্ধন চলছে অনলাইনে ও কেন্দ্রে।০৮:১৫ ১২ অক্টোবর ২০২৫
তারেক রহমান জ্বরে আক্রান্ত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জ্বরসহ ঠান্ডাজনিত রোগে ভুগছেন তিনি।
এটি সাধারণ জ্বর না কোভিড, সেই অনিশ্চয়তায় আগাম সতর্কতা অবলম্বন করছেন তিনি।
শুক্রবার (১০ অক্টোবর)
২০:২৭ ১১ অক্টোবর ২০২৫
অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর
৮ তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশনা দেওয়া হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন রেসপন্স করেছেন। তাদের হেফাজতে রাখা হয়েছে। তারা ফ্যামিলি থেকে ডিটাচ আছেন১৯:৩৩ ১১ অক্টোবর ২০২৫
কাকরাইলে পুলিশের বাধায় পণ্ড জাতীয় পার্টির সমাবেশ
পুলিশের রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘জাতীয় পার্টি আমাদের একটি আবেদন করেছিল, সেটা আমরা গ্রহণ করিনি। এটা তো রাস্তা, আপনারা তো রাস্তায় কর্মসূচি পালন করতে পারেন না। মৌখিকভাবে১৯:২৫ ১১ অক্টোবর ২০২৫
ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা
পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে১৬:৪৬ ১১ অক্টোবর ২০২৫
শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামকে শেষ শ্রদ্ধা
সাহিত্যচর্চা, শিক্ষা এবং মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত জীবনদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে তিনি আলোকিত করেছেন — আর তাই বিদায়ের এই দিনে মানুষ তাকে স্মরণ করছে একজন আলোকবর্তিকা হিসেবে১৬:০৭ ১১ অক্টোবর ২০২৫
বাস-র্যাবের গাড়ি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
বাস এবং মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন১৬:০২ ১১ অক্টোবর ২০২৫
শরীরে ক্ষত আর বুকে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন ফিলিস্তিনিরা
গাজায় হামাসের হাতে বন্দি থাকা জিম্মিরা সোমবার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এর মধ্যে ২০ জন জিম্মি জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে এবং ২৮ জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে১৫:৫৬ ১১ অক্টোবর ২০২৫
সাবেক মন্ত্রীর মেয়ের সঙ্গে বাগদান সারলেন ইশরাক
ব্যারিস্টার নুসরাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে১৫:৫১ ১১ অক্টোবর ২০২৫
পিআর নিয়ে গণভোট জনগণের বিষয়, কমিশনের নয়: আমীর খসরু
আমীর খসরু আরও বলেন, “একমত না হওয়া বিষয়গুলো সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভিন্নমত সহনশীলভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি না হলে আলোচনাও অর্থহীন হয়ে পড়বে।”১৫:০০ ১১ অক্টোবর ২০২৫
শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ
সুদীপ্ত দেবনাথ এ বছর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন এবং বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি শহরের মাস্টারপাড়া এলাকার যামিনী কুমার দেবনাথ ও সেঁজুতি দেবনাথ দম্পতির সন্তান। তার বাবা একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা গৃহিণী।১৪:৪০ ১১ অক্টোবর ২০২৫
‘১২শ টাকার এলপিজি সিলিন্ডার ১৪শ টাকা বিক্রির দায় ব্যবসায়ীদের’
উপদেষ্টা বলেন, “এলপিজির প্রধান চ্যালেঞ্জ এখন দাম। ১২০০ টাকার সিলিন্ডার বাজারে অনেক ক্ষেত্রে ১৪০০–১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তাই দামের নিয়ন্ত্রণ, লজিস্টিক উন্নয়ন এবং প্রাইভেট সেক্টরের কার্যকারিতা বাড়ানো এখন সময়ের দাবি। দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”১৪:১৮ ১১ অক্টোবর ২০২৫
ত্রয়োদশ জাতীয় নির্বাচন আইনের শাসনের উদাহরণ হবে: সিইসি
প্রশাসনিক দক্ষতা ও নৈতিক দৃঢ়তার ওপর জোর দিয়ে নাসির উদ্দিন বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তারাই সুন্দর নির্বাচনের মূল ভিত্তি। প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের পটভূমি অনুযায়ী সাজাতে হবে, যেন সবাই আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।”১৩:৫০ ১১ অক্টোবর ২০২৫
নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা
নোবেলজয়ের পর মারিয়া কোরিনা ট্রাম্পকে ফোন করে পুরস্কার গ্রহণের খবর জানান। ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, “আজ যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি আমাকে ফোন করে বললেন, আমি আপনার সম্মানে এটি গ্রহণ করছি। তবে আমি তাকে বলিনি এটি আমাকে দিন। যদিও আমার মনে হয়, তিনি যোগ্য।”১৩:২৫ ১১ অক্টোবর ২০২৫
প্রতিটি কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে: তারেক রহমান
তিনি বলেন, বিএনপি সরকার সবসময় মানুষের জীবন বদলে দেওয়ার ঐতিহ্য গড়ে তুলেছে। তিনি তুলে ধরেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তৈরি পোশাক শিল্প শুধু অর্থনৈতিক নয়, আশা ও সম্ভাবনার প্রতীক হিসেবে গড়ে উঠেছিল, যা লক্ষ লক্ষ নারীর আয়, সম্মান ও স্বাধীনতা নিশ্চিত করেছে। পরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষা একটি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং নবম শ্রেণি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে ঘোষণা করা হয়।১২:৫২ ১১ অক্টোবর ২০২৫
উপদেষ্টা হিসেবে কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা
তিনি আরও বলেন, “ভালো আইন মানেই পুরো দেশ পরিবর্তিত হবে—এটা আশা করার বয়স আমার নেই। আইন তৈরিতে ব্যর্থতা কম, তবে প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ব্যর্থতা সীমাহীন। কারণ সীমাবদ্ধতা অনেক। রাষ্ট্রপতি কখনো স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করেননি; সবসময় এটি প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী হয়েছে।”১২:২৩ ১১ অক্টোবর ২০২৫
বাংলাদেশসহ এশিয়ার ১৬ দেশে ওপেনএআইয়ের ‘চ্যাটজিপিটি গো’ চালু
ওপেনএআইয়ের তথ্যমতে, চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ৮০ কোটি। চ্যাটজিপিটি বিভাগের প্রধান নিক টারলি জানান, “আমরা চ্যাটজিপিটিকে এমন এক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যা একপ্রকার অপারেটিং সিস্টেমের মতো কাজ করবে। লিখতে, কোড করতে বা যেকোনো সেবা ও পণ্যের সঙ্গে যুক্ত হতে আলাদা অ্যাপ থাকবে।”১১:৫৩ ১১ অক্টোবর ২০২৫
চীনের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
এর আগে একই প্ল্যাটফর্মে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প চীনের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ‘বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে চীন এখন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে। এটি এক ধরনের শত্রুতাপূর্ণ পদক্ষেপ।’১১:০৯ ১১ অক্টোবর ২০২৫
শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব: হাসনাত
ইসিকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি। আওয়াল কমিশনের চেয়েও নিচু মানের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান কমিশন। দায়িত্ব অবহেলার পরিণতি কী হতে পারে, তা আগের অভিজ্ঞতা থেকেই শেখা উচিত।’১০:৪৩ ১১ অক্টোবর ২০২৫
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
গত শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অক্সিজেন লেভেল কমে যাওয়ার পাশাপাশি ফুসফুসে পানি জমে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। রবিবার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা পর সামান্য উন্নতি দেখা দিলেও পরে আবার অবনতি ঘটে। শেষ পর্যন্ত আজ বিকেলে চিকিৎসকেরা লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন।১০:০৮ ১১ অক্টোবর ২০২৫
ইসরায়েলি জিম্মিদের মুক্তি সোমবার: ট্রাম্প
তিনি আরও জানান, “আমি ইসরায়েলে যাবো, নেসেটে বক্তব্য দেবো। এরপর মিসরে গিয়ে চুক্তি স্বাক্ষর করব। সেখানে সারা বিশ্ব থেকে অনেক নেতা উপস্থিত থাকবেন— তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।”০৯:৪৩ ১১ অক্টোবর ২০২৫
ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা
ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১তম মিনিটে। লাওতারো মার্টিনেজের পাসে বাঁ পায়ের নিখুঁত শটে জিওভান্নি লো সেলসো গোল দেন। ভেনেজুয়েলার গোলরক্ষক পা বাড়িয়েও ঠেকাতে পারেননি বলটি।০৯:২৭ ১১ অক্টোবর ২০২৫
























