রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এনসিপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।১২:৫১ ১৩ ডিসেম্বর ২০২৫
পুতিনের সঙ্গে সাক্ষাতে ৪০ মিনিট অপেক্ষায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি-এর ভারতীয় সংস্করণ ‘আরটি ইন্ডিয়া’ প্রথমে জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে সঙ্গে নিয়ে একটি আলাদা কক্ষে প্রায় ৪০ মিনিট ধরে রুশ প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করেন। ওই সময় পাশের কক্ষে পুতিন ও এরদোয়ানের বৈঠক চলছিল বলে দাবি করা হয়।১২:১০ ১৩ ডিসেম্বর ২০২৫
গুলিবিদ্ধ হাদির গ্রামের বাড়িতে চুরি
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।১১:৫৬ ১৩ ডিসেম্বর ২০২৫
কোনো ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য: মির্জা ফখরুল
তিনি আরও লেখেন, আমরা আশা করছি সরকার দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে এবং সর্বাগ্রে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি।১১:২৯ ১৩ ডিসেম্বর ২০২৫
গুলিবিদ্ধ হাদির দ্রুত সুস্থতা কামনা বিসিবির
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, হাদির ডান দিক দিয়ে গুলি প্রবেশ করে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির দু-একটি অংশবিশেষ এখনো তার মস্তিষ্কে রয়ে গেছে।১১:০৭ ১৩ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে বা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগায়। এ সময় কার্যালয়ের ভেতরে দায়িত্বরত দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। আগুনের আঁচ টের পেয়ে তিনি চিৎকার করলে যুবকটি পালিয়ে যায়।১০:৪০ ১৩ ডিসেম্বর ২০২৫
নো-মেকআপ লুকে জয়া আহসান
স্টাইল আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রীর রূপ-সৌন্দর্য নিয়ে প্রশংসার শেষ নেই। হঠাৎ নো-মেকআপ লুকে ধরা দিয়ে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন তিনি।১০:২৫ ১৩ ডিসেম্বর ২০২৫
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার: ডিএমপি কমিশনার
এদিকে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।০৯:৪৩ ১৩ ডিসেম্বর ২০২৫
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া-হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল
এর আগে, শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব।০৯:১৪ ১৩ ডিসেম্বর ২০২৫
কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সকাল ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।০৯:০৫ ১৩ ডিসেম্বর ২০২৫
হাদির মস্তিষ্কে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর
ডা. সায়েদুর রহমান বলেন, “হাদি বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এই পর্যায়ে কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না।”০৮:৪২ ১৩ ডিসেম্বর ২০২৫
হাদির ওপর হামলা গণতান্ত্রিক অভিযাত্রায় সুপরিকল্পিত আঘাত: প্রধান উপদেষ্টা
তিনি বলেন, “এই ধরনের হামলার চেষ্টা আমরা যেকোনো মূল্যে ব্যর্থ করে দেব। জাতির ওপর অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না।”০৮:২১ ১৩ ডিসেম্বর ২০২৫
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়েছে।২২:১০ ১২ ডিসেম্বর ২০২৫
ব্রিস্টল জাদুঘর থেকে ব্রিটিশ সাম্রাজ্যের ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
ব্রিস্টল সিটি মিউজিয়ামের সংরক্ষণাগার থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ–সম্পর্কিত ৬০০-র বেশি মূল্যবান নিদর্শন চুরি হয়েছে। অ্যাভন ও সমারসেট পুলিশ সন্দেহভাজন চারজনের ছবি প্রকাশ করে জনগণের কাছে তথ্য চেয়েছে।২১:৫১ ১২ ডিসেম্বর ২০২৫
বাড্ডায় চলন্ত বাসে আগুন
বাড্ডার গুদারাঘাট এলাকায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে একটি চলন্ত বাসে আগুন লাগে, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, বাসে যাত্রী উপস্থিতি বা সম্ভাব্য হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।২১:২৪ ১২ ডিসেম্বর ২০২৫
ভেপ-ইসিগারেটে লুকানো নতুন মাদক এমডিএমবি
দেশে প্রথমবারের মতো ভেপ ও ই-সিগারেটের আড়ালে ছড়িয়ে পড়া সিনথেটিক মাদক এমডিএমবির বড় চালান জব্দ করেছে ডিএনসি। মালয়েশিয়া থেকে আনা এই মাদক সরবরাহকারী চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।২০:৪৩ ১২ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদীর অস্ত্রোপচার সম্পন্ন, এভারকেয়ারে স্থানান্তর
শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তিনি ঢামেক হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন।২০:২১ ১২ ডিসেম্বর ২০২৫
অপূর্বের কোলজুড়ে খুশির নতুন অতিথি
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবার বাবা হয়েছেন। তার স্ত্রী শাম্মা দেওয়ানের কন্যাসন্তানের জন্ম হয়েছে, মা ও শিশু সুস্থ রয়েছেন।২০:০০ ১২ ডিসেম্বর ২০২৫
শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ দখল পাকিস্তানের
পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় তুলে পাকিস্তান ৫ ম্যাচের সিরিজ ৩-২ জিতল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল শেষ মুহূর্তে সিরিজ হাতছাড়া করল।১৯:২৫ ১২ ডিসেম্বর ২০২৫
হাদীর গুলিবিদ্ধের ঘটনায় তারেক রহমানের নিন্দা ও ক্ষোভ
ঢাকা-৮ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তারেক রহমান দোষীদের দ্রুত শাস্তি ও তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।১৮:৫৩ ১২ ডিসেম্বর ২০২৫
‘ওসমান হাদীর ওপর হামলা সুদুরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ’
আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। বিএনপি তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।১৭:৫৬ ১২ ডিসেম্বর ২০২৫
বাম কানের নিচে গুলিবিদ্ধ ঢাকা-৮ প্রার্থী হাদী
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বিজয়নগরে নির্বাচনি প্রচারণার সময় বাম কানের নিচে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।১৬:৫৩ ১২ ডিসেম্বর ২০২৫
হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার
বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত গ্রেফতার ও কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।১৬:৩৬ ১২ ডিসেম্বর ২০২৫
সচিবালয়ে ভাতা আন্দোলনে ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা
সচিবালয়ে ভাতা দাবির আন্দোলনে মিছিল, অবরোধ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সরকার সিসিটিভি ও মিডিয়ার ফুটেজ পর্যালোচনা করে আরও ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।১৬:০১ ১২ ডিসেম্বর ২০২৫
























