News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৭, ১৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:১০, ১৩ ডিসেম্বর ২০২৫

গুলিবিদ্ধ হাদির দ্রুত সুস্থতা কামনা বিসিবির

গুলিবিদ্ধ হাদির দ্রুত সুস্থতা কামনা বিসিবির

ছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। তার দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে হাদির আরোগ্য কামনা করা হয়।

পোস্টের ক্যাপশনে বলা হয়, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি শীঘ্রই পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসবেন -এই কামনায় বোর্ডের ভাবনা ও প্রার্থনা তার সঙ্গে রয়েছে।”

এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, হাদির ডান দিক দিয়ে গুলি প্রবেশ করে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির দু-একটি অংশবিশেষ এখনো তার মস্তিষ্কে রয়ে গেছে।

আরও পড়ুন: শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ দখল পাকিস্তানের

পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এদিকে পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে এবং যেকোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়