নো-মেকআপ লুকে জয়া আহসান
জয়া আহসান। ছবি: সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান মানেই দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। সিনেমার পর্দায় নিজের অভিনয় দক্ষতায় যেমন তিনি মুগ্ধ করেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি বরাবরই নজরকাড়া।
সম্প্রতি হাতে আপেল ও ভিন্নধর্মী নতুন আউটলুক নিয়ে আলোচনায় আসেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী। পোশাকের নকশা ঘিরে কিছু সমালোচনাও হয়। এমন আবহের মধ্যেই এবার নিজেকে নো-মেকআপ লুকে উপস্থাপন করে ফের আলোচনায় এলেন জয়া আহসান।
স্টাইল আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রীর রূপ-সৌন্দর্য নিয়ে প্রশংসার শেষ নেই। হঠাৎ নো-মেকআপ লুকে ধরা দিয়ে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন তিনি।
এ সময় অভিনেত্রী নিজের বাড়িতে ঘরোয়া পরিবেশে সময় কাটাচ্ছেন। দৈনন্দিন জীবনযাপন, খাবারদাবার ও পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্তের কিছু অংশ সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
শুক্রবার জয়া আহসান তার ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘শীতদুপুর’।
ছবিগুলোতে দেখা যায়, কোনো ধরনের কৃত্রিম সাজ ছাড়াই একেবারে স্বাভাবিক, নো-মেকআপ লুকে রয়েছেন অভিনেত্রী। দিনের আলোয় রোদমাখা ত্বকে তার স্বাভাবিক সৌন্দর্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
আরও পড়ুন: অপূর্বের কোলজুড়ে খুশির নতুন অতিথি
ছবিগুলোতে অভিনেত্রীর বর্তমান লাইফস্টাইলেরও আভাস পাওয়া যায়। বোঝা যায়, পরিবার ও পোষ্যদের সঙ্গে সময় কাটিয়ে এই মুহূর্তে বেশ স্বস্তিতে রয়েছেন তিনি।
জয়া আহসানের এই পোস্ট ভক্তদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার স্বাভাবিক ও সহজ-সরল লুকের প্রশংসা করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








