News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০০, ১২ ডিসেম্বর ২০২৫

অপূর্বের কোলজুড়ে খুশির নতুন অতিথি

অপূর্বের কোলজুড়ে খুশির নতুন অতিথি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবার বাবা হয়েছেন। 

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর শেয়ার করেন।

অপূর্ব জানান, তার কন্যার নাম রাখা হয়েছে অনয়া ফারুক। বেসরকারি একটি হাসপাতালে তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তান জন্ম দেন। মা ও শিশু দুজনই বর্তমানে সুস্থ আছেন।

সোশ্যাল মিডিয়ায় অপূর্ব লিখেছেন, আলহামদুলিল্লাহ! আমাদের ফুটফুটে কন্যাশিশুর আগমনে আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় উচ্ছ্বসিত। পৃথিবীতে স্বাগতম, প্রিয় অনয়া! আমাদের ছোট্ট রাজকন্যার জন্য আপনাদের দোয়া কামনা করছি। আমাদের প্রতি আপনারা যে ভালোবাসা এবং অকুণ্ঠ সমর্থন দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ।

পরিবার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন অপূর্ব। দাম্পত্যের চার বছর পর বাবা হওয়ার সুখবর জানা গেল।

আরও পড়ুন: অপুকে নিয়ে বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’

অপূর্বের ব্যক্তিগত জীবনের ইতিহাসের কথাও উল্লেখযোগ্য। এর আগে ২০১১ সালে তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন; সেই সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে—জায়ান ফারুক আয়াশ। ২০২০ সালে সেই সংসারের ইতি ঘটে। অপূর্বের প্রথম স্ত্রী ছিলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।

শাম্মা দেওয়ান আমেরিকায় বেড়ে উঠেছেন এবং সেখানেই বিবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি গাড়ি প্রস্তুতকারক একটি সংস্থার ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন।

অভিনন্দন এবং শুভেচ্ছায় ভরা এই সময়ে অপূর্ব ও তার পরিবার খুশির ফোয়ারা উপভোগ করছেন। বিনোদন অঙ্গনের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাদের নতুন কন্যার জন্য দোয়া ও আশীর্বাদ করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়