News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ১৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৫০, ১৩ ডিসেম্বর ২০২৫

কোনো ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য: মির্জা ফখরুল

কোনো ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

যেকোনো ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, গতকাল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই এমন ঘটনা জাতিকে গভীরভাবে বিক্ষুব্ধ করেছে।

তিনি আরও লেখেন, আমরা আশা করছি সরকার দ্রুত অপরাধীদের গ্রেফতার করবে এবং সর্বাগ্রে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, যেকোনো ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য। কোনো হঠকারিতাই কাম্য নয়।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, আগামী দুই মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। নির্বাচনী প্রার্থী থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। প্রয়োজন হলে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল গঠনের কথাও বিবেচনায় নেওয়া উচিত।

আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া-হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল

স্ট্যাটাসের শেষাংশে মির্জা ফখরুল উল্লেখ করেন, “গতকাল এক সংবাদ সম্মেলনে আমরা জানিয়েছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। বিএনপি, বেগম খালেদা জিয়া, তার পরিবার এবং জাতির জন্য এটি একটি বিশেষ দিন। আমরা আশা করি তার প্রত্যাবর্তন নিরাপদ ও শান্তিপূর্ণ হবে। ইনশাআল্লাহ, বাংলাদেশের সামনে সুন্দর সময় অপেক্ষা করছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়