News Bangladesh

গভীর রাতে ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার

শোয়েব আখতার ঢাকায় পৌঁছেছেন এবং ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তিনি দলের প্রস্তুতি ও মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবেন, মাঠের ভেতরে ও বাইরে দিকনির্দেশনা দেবেন।

১০:৫১ ১৪ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮

রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ কালো পোশাক পরা সন্দেহভাজনকে খুঁজছে; তদন্ত অব্যাহত।

১০:১৮ ১৪ ডিসেম্বর ২০২৫

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন। পরিস্থিতি এখনো অস্থিতিশীল থাকায় সংঘর্ষ চলমান রয়েছে এবং আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।

০৯:৩৭ ১৪ ডিসেম্বর ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা

মহান বিজয়ের প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে সংঘটিত এই নৃশংস হত্যাযজ্ঞ আজও জাতির ইতিহাসে গভীর শোকের অধ্যায়।

০৮:৫২ ১৪ ডিসেম্বর ২০২৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী নিধনযজ্ঞের স্মরণে দেশব্যাপী রাষ্ট্রীয় মর্যাদায় শোক ও নানা কর্মসূচি পালিত হয়।

০৮:২৫ ১৪ ডিসেম্বর ২০২৫

ইসির পরিপত্র: ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) পরিপত্র-২ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের

২০:১০ ১৩ ডিসেম্বর ২০২৫

নির্বাচন অতো সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

আমরা যত ঐক্যবদ্ধ হবো, আমরা যত সামনে এগিয়ে আসবো, যেকোনো মূল্যে নির্বাচন হবে…এই পরিস্থিতি যত আমরা তৈরি করবো, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে

১৯:৫৮ ১৩ ডিসেম্বর ২০২৫

চার খুনের মামলায় গোপনে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন

সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১০টি খুনসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুন ও প্রকাশ্যে সন্ত্রাসী সরোয়ার বাবলার আলোচিত হত্যাকাণ্ডের মামলাও রয়েছে। তার স্ত্রী তামান্না শারমিনের বিরুদ্ধেও একাধিক খুনসহ অন্তত আটটি মামলা রয়েছে

১৮:২৬ ১৩ ডিসেম্বর ২০২৫

অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় বিজিবির নজরদারি জোরদার 

ওই ঘটনার পর থেকে আজ শনিবার ৪৬ বিজিবি অধীনস্থ বিওপি সমূহ থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে

১৭:৫১ ১৩ ডিসেম্বর ২০২৫

দিল্লির আধিপত্য বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না: হাসনাত আবদুল্লাহর

গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন বিভিন্ন পরিচয়ে—টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী—নতুনভাবে সক্রিয় হচ্ছে

১৭:৪৬ ১৩ ডিসেম্বর ২০২৫

‘বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত’

বুদ্ধিজীবীদের হত্যা দেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত। কারণ স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করা। বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও সারা জাতিকে বেদনাবিধুর করে। তবে তাদের রেখে যাওয়া আদর্শ অর্থাৎ জ্ঞান-বিজ্ঞান, মুক্ত চিন্তা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী

১৭:১০ ১৩ ডিসেম্বর ২০২৫

‘হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধ হওয়াও মানসিক আঘাত পেয়েছি’

একটি দল উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে অভিযোগ করে তিনি বলেন, `দুপুর ২টায় হাদী গুলিবিদ্ধ হলেন, তার আধাঘন্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোষ্ট দেওয়া শুরু করে। আমি হাসপাতালে গিয়ে দেখতে পেলাম সবই পরিকল্পিত

১৬:৪০ ১৩ ডিসেম্বর ২০২৫

জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

সাক্ষাৎকালে আমীরে জামায়াতের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন

১৬:৩৩ ১৩ ডিসেম্বর ২০২৫

অভ্যুত্থানকে নস্যাৎ চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেওয়া। এই আক্রমণটি খুবই সিম্বলিক। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে

১৫:৩৭ ১৩ ডিসেম্বর ২০২৫

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে ফের গ্রেফতার করল ইরান

ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং মানবাধিকার প্রচারে সক্রিয়তার জন্য মিসেস মোহাম্মদীকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। ২০২১ সাল থেকে তেহরানের এভিন কারাগারে বন্দি থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসা দিতে তিন সপ্তাহের জন্য জেল থেকে অস্থায়ী মুক্তি দেওয়া হয় তাকে

১৫:২৬ ১৩ ডিসেম্বর ২০২৫

হাদির হামলাকারী ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

১৪:৫৯ ১৩ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলা বাংলাদেশ রাষ্ট্রের ওপর হামলা: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ বলেন, এই হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপর হামলা। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ১০ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তার পরদিনই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা হয়েছে। হামলার ধরন দেখেই বোঝা যায় এটি একটি পেশাদার হামলা।

১৪:৪২ ১৩ ডিসেম্বর ২০২৫

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপি-সংলগ্ন সীমান্ত পিলার ১৫৪/৩-এস এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ভারতীয় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তের পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করে।

১৪:২৫ ১৩ ডিসেম্বর ২০২৫

আ. লীগের টার্গেট ৫০ প্রার্থী, যার প্রথম শিকার হাদি: রাশেদ খান

তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার উদ্দেশ্যেই পতিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে। এরই অংশ হিসেবে শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও দাবি করেন তিনি।

১৪:০৮ ১৩ ডিসেম্বর ২০২৫

কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না ভাবনা হচ্ছে: রিজভী

‘ভয়াবহ বিভীষিকা পেরিয়ে সবাই যে অন্তর্বর্তী সরকারের সমর্থন দিলো, তারা কেন ব্যর্থ হলো। চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হলো না। কেউ ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কি না, সে প্রশ্ন এখন সামনে আসছে

১৩:৪৬ ১৩ ডিসেম্বর ২০২৫

নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব

ইউটিউব স্টুডিওতে আগে থেকেই বিভিন্ন থাম্বনেইল তুলনা করার সুযোগ থাকলেও নতুন এই ফিচার চালু হলে নির্মাতারা একই ভিডিওতে সর্বোচ্চ তিনটি ভিন্ন শিরোনাম ও থাম্বনেইল যুক্ত করে আপলোড করতে পারবেন। ইউটিউব এসব শিরোনাম ও থাম্বনেইল সর্বোচ্চ দুই সপ্তাহ ধরে দর্শকদের সামনে প্রদর্শন করবে।

১৩:৪২ ১৩ ডিসেম্বর ২০২৫

ড. ইউনূসের সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

এমন নৃশংস হামলার সঙ্গে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য এরইমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে

১৩:৪০ ১৩ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

উপজেলার চৌমুহনী হোয়াইট হাউজে এ দোয়া মাহফিলের আয়োজন করেন আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল

১৩:৩৩ ১৩ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, ধরিয়ে দিলেই পুরস্কার

তিনি আরও জানান, উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা ৯৯৯ নম্বরে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে।

১৩:১৪ ১৩ ডিসেম্বর ২০২৫