আজীবন সম্মাননা পেলেন সোহেল রানা
২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় চলচ্চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা কে আজীবন সম্মাননা দেন গ্রীণ লিফ পরিবার। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪০ টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।১৬:১৮ ১৪ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন আশিক চৌধুরী
পোস্টে বলা হয়, মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এই ৫৪ জনের একজন হিসেবে আশিক চৌধুরী ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় সবাইকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।১৬:০৫ ১৪ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির রক্তনালির মাঝে আটকে রয়েছে গুলির অংশ: চিকিৎসক
ডা. আব্দুল আহাদ আরও বলেন, “তার মাথায় গুলির একটি ছোট অংশ এখনো ব্রেইনে রয়ে গেছে, যা একাধিক রক্তনালির মাঝখানে আটকে আছে। বর্তমানে তার হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল রয়েছে। শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন নেই এবং সিটি স্ক্যানের রিপোর্টও অপরিবর্তিত।”১৫:৪০ ১৪ ডিসেম্বর ২০২৫
সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ
ফুলের চারা রোপণের কাজে নিয়োজিত শ্রমিক মো. মতিন মিয়া বলেন, “মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসবেন। তাই সৌন্দর্য বৃদ্ধির কাজ করতে পেরে আমাদের ভালো লাগছে।”১৫:১৭ ১৪ ডিসেম্বর ২০২৫
অবৈধ অনুপ্রবেশ রোধে লালমনিরহাটে বিজিবির নজরদারি জোরদার
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে করে সীমান্ত এলাকার নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে১৫:১০ ১৪ ডিসেম্বর ২০২৫
জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে বোর্ডের ২৪ জরুরি নির্দেশনা
ষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হচ্ছে ২৮ ডিসেম্বর; আন্তঃশিক্ষা বোর্ড ২৪টি জরুরি নির্দেশনা জারি করেছে। অংশগ্রহণ সীমা, কেন্দ্র ব্যবস্থা, প্রশ্নপত্র নিরাপত্তা ও উত্তরপত্র পরিচালনার বিস্তারিত নিয়ম প্রকাশিত।১৪:৪৮ ১৪ ডিসেম্বর ২০২৫
পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭১ হাজার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৩ লাখ ৭১ হাজারের বেশি। নিবন্ধনকারীদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে, ভোট ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।১৪:৩০ ১৪ ডিসেম্বর ২০২৫
থাকেন গুহায়, ১২ বছর কথা না বলার প্রতিজ্ঞা রঞ্জিত সাধুর!
নিজের কৃষি জমি বন্ধক দিয়ে ভারতের বিভিন্ন তীর্থস্থান দেখতে যান তিনি। ২০২০ সালের শুরুর দিকে ভারতে সর্বতীর্থ শেষে বাড়িতে ফিরে ১২ বছরের জন্য মৌনব্রত পালন করার সিদ্ধান্ত নেন রঞ্জিত। এরপর বাড়ির পাশে দেওনাই নদীর তীরের বালু চরে পলিথিনের বেড়া ও ছাউনির দিয়ে একটি ঝুঁপড়ি ঘর তৈরি করে মৌনব্রতে বসেন রঞ্জিত১৪:২৭ ১৪ ডিসেম্বর ২০২৫
শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার পূর্ব পাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু ঘটে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট প্রমাণ।১৪:১৫ ১৪ ডিসেম্বর ২০২৫
ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ এবং ৮ জন আহত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে।১৪:০৫ ১৪ ডিসেম্বর ২০২৫
নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল
আমরা এই শপথ নিয়েছি যে, আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবো, স্বর্বভৌমত্বকে রক্ষা করবো এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এই দেশের স্বাধীনতা ও১৪:০৫ ১৪ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদীর সর্বশেষ শারীরিক অবস্থা যা জানা গেছে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এখনো ডিপ কোমায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি; পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।১৩:৪২ ১৪ ডিসেম্বর ২০২৫
হাদির ওপর হামলা: মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
এর আগে শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে তার মাথায়১৩:৪১ ১৪ ডিসেম্বর ২০২৫
সুদানে শান্তি মিশনে ৬ বাংলাদেশি নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আটজন আহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনে জবাবদিহির আহ্বান করেছেন।১৩:০৫ ১৪ ডিসেম্বর ২০২৫
সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৭ বাংলাদেশি আটক
সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি) চারদিনের অভিযানে সাতজন বাংলাদেশিকে মাদক-সংক্রান্ত অপরাধের অভিযোগে আটক করেছে। অভিযানে ‘আইস’ ও মাদক সরঞ্জাম উদ্ধার হয়েছে।১২:৩৯ ১৪ ডিসেম্বর ২০২৫
জনসন বেবি পাউডারে ক্যানসার, ৪ কোটি ডলার ক্ষতিপূরণ
জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ব্যবহারে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত দুই ভুক্তভোগীকে ৪ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার আদালত। বাদীরা প্রায় ৪০ বছর ধরে পণ্যটি ব্যবহার করেছেন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন।১২:০৪ ১৪ ডিসেম্বর ২০২৫
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার
ঢাকার বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে র্যাব গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করেছে। বর্তমানে হাদির অবস্থা সংকটাপন্ন, মামলার জন্য পরিবারের সিদ্ধান্তের অপেক্ষায় পুলিশ।১১:৪৯ ১৪ ডিসেম্বর ২০২৫
নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীর বদলি নিষিদ্ধ
নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে ইসি সরকারি ও আধা-সরকারি কর্মকর্তা-কর্মচারীর বদলি নিষিদ্ধ করেছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন।১১:৩১ ১৪ ডিসেম্বর ২০২৫
নির্বাচনের আগে হত্যাকাণ্ডে বিএনপির উদ্বেগ
বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে হত্যাকাণ্ডে বিএনপির উদ্বেগ ও সতর্কবার্তা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার শপথ নেন ফখরুল।১১:১৩ ১৪ ডিসেম্বর ২০২৫
গভীর রাতে ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার
শোয়েব আখতার ঢাকায় পৌঁছেছেন এবং ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তিনি দলের প্রস্তুতি ও মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবেন, মাঠের ভেতরে ও বাইরে দিকনির্দেশনা দেবেন।১০:৫১ ১৪ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮
রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ কালো পোশাক পরা সন্দেহভাজনকে খুঁজছে; তদন্ত অব্যাহত।১০:১৮ ১৪ ডিসেম্বর ২০২৫
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন। পরিস্থিতি এখনো অস্থিতিশীল থাকায় সংঘর্ষ চলমান রয়েছে এবং আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।০৯:৩৭ ১৪ ডিসেম্বর ২০২৫
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা
মহান বিজয়ের প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে সংঘটিত এই নৃশংস হত্যাযজ্ঞ আজও জাতির ইতিহাসে গভীর শোকের অধ্যায়।০৮:৫২ ১৪ ডিসেম্বর ২০২৫
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী নিধনযজ্ঞের স্মরণে দেশব্যাপী রাষ্ট্রীয় মর্যাদায় শোক ও নানা কর্মসূচি পালিত হয়।০৮:২৫ ১৪ ডিসেম্বর ২০২৫
























