News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪১, ১৪ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলা: মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

হাদির ওপর হামলা: মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

সন্দেহভাজন হামলাকারীর এ ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন বেসিসের সদস্য।

রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

শনিবার পুলিশের তরফে সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে তথ্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ।

তার এমন বক্তব্যের পরপরই হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেইবুক পোস্টে বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে কয়েকদিন আগে ইনকিলাব সেন্টারেও দেখা যায়।

“সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায় তিনি ইনকিলাব সেন্টারে হাদির পাশে বসে আলোচনায় অংশ নেন। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।”

জুলকারনাইন বলেন, মাসুদ ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা। গত বছর একটি স্কুলে চাঁদাবাজির মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে তার মাথায়।

হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনো ‘আশঙ্কাজনক’।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়