ডিসেম্বরের ১৩ দিনে এলো ১৫০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বাধিক ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার০৯:০৩ ১৫ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা, পল্টন থানায় মামলা
তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে মামলার বাদীর নাম তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তিনি জানান, ওসমান হাদির এক আত্মীয় মামলার বাদী হয়েছেন।০৮:৩৯ ১৫ ডিসেম্বর ২০২৫
শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ইনকিলাব মঞ্চের
ঘোষণা অনুযায়ী, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশ নেবে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে একত্র করে শহীদ মিনারে প্রতিবাদী সমাবেশ আয়োজনের কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।০৮:১৮ ১৫ ডিসেম্বর ২০২৫
দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ জনসভা ১৬ ডিসেম্বর
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অপেক্ষা রয়েছে। অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।২২:০৫ ১৪ ডিসেম্বর ২০২৫
সাংবাদিক আনিস আলনগীর ডিবি হেফাজতে
তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে রওনা হন এবং রাত ৮টার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান। এরপর থেকে তিনি সেখানে অপেক্ষায় রয়েছেন।২১:৪৯ ১৪ ডিসেম্বর ২০২৫
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে জাতিসংঘ ও ইইউর শোক
তিনি বলেন, “সুদানের কাদুগলিতে জাতিসংঘের একটি লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। এই হামলায় বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছেন।”২১:৩৮ ১৪ ডিসেম্বর ২০২৫
শেখ হাসিনাকে ঘিরে ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে, ভারত তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।২১:১৩ ১৪ ডিসেম্বর ২০২৫
গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
স্বজন ও এলাকাবাসী জানায়, দুপুরের দিকে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু জোবায়ের। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।২০:৫০ ১৪ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির ওপর হামলায় আমার মাথার ওপর বাজ পড়েছে: সিইসি
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশা যোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি অনুসরণ করে এবং অটোরিকশার কাছে গিয়ে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এক অপারেশনের পর বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।২০:১৯ ১৪ ডিসেম্বর ২০২৫
এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য হলেন যারা
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত মোট স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।২০:১২ ১৪ ডিসেম্বর ২০২৫
হাদিকে হত্যাচেষ্টা, মোটরসাইকেলের মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে
এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। প্রথমে পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে আরেক আবেদনে চারটি কারণ উল্লেখ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।১৯:৫৫ ১৪ ডিসেম্বর ২০২৫
দেশে তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনার প্রস্তুতি বিএনপির
রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১৯:২৬ ১৪ ডিসেম্বর ২০২৫
সন্ত্রাসী হামলা ও নাশকতা কঠোর হাতে দমন করা হবে: ইসি সানাউল্লাহ
ইসি সানাউল্লাহ বলেন, “জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।” ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার হওয়া অনেক আসামি জামিনে মুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা নির্বাচন ব্যাহত করতে চায়, তারা সফল হবে না।১৯:০৫ ১৪ ডিসেম্বর ২০২৫
হাদির মাথায় গুলি চালায় ফয়সাল, বাইকের চালক আলমগীর: ডিএমপি
হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত এমন দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে তথ্য নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি১৮:৫১ ১৪ ডিসেম্বর ২০২৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন বাসিন্দা।১৮:৩৯ ১৪ ডিসেম্বর ২০২৫
পরিবেশ বিধংসী ইটভাটার রমরমা বাণিজ্য, বেশির মালিক আ.লীগ নেতা
ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসারের সংশ্লিষ্ট দপ্তরের তালিকা অনুযায়ি বর্তমানে ৩৪টি ইটভাটা চালু রয়েছে। সেগুলো হলো- বরাতিয়ার এমবি ব্রিক্স যার মালিক মোঃ ফজলুর রহমান। জমির আয়তন ৩ একর। খর্নিয়ার সেতু ব্রিক্স ১ ও শাহপুরে ভরাট হওয়া হামকুড়া নদীর বুকে সেতু ব্রিক্স ২ মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গাজী এজাজ১৮:৩০ ১৪ ডিসেম্বর ২০২৫
হাদির হামলাকারীদের ধরতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ
এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি, কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে তাদের দ্রুত গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়।১৮:১১ ১৪ ডিসেম্বর ২০২৫
স্নাতক পাসে চাকরি দেবে ওয়াটারএইড
প্রতিষ্ঠানটি ‘হাইড্রোজিওলজিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২১ ডিসেম্বর।১৭:৪১ ১৪ ডিসেম্বর ২০২৫
হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি
নজরুল ইসলাম জানান, ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী তারা দেশ থেকে পালিয়ে যায়নি।১৭:২৪ ১৪ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবসে গাবতলী-সাভার সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যুষে রাত ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণে অংশ নেবেন। এ সময় তাদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে বিশেষ যানবাহন চলাচল থাকবে।১৭:০০ ১৪ ডিসেম্বর ২০২৫
চীনে চালু হলো বিশ্বের প্রথম মানববিহীন সিমেন্ট উৎপাদন লাইন
সিমেন্ট উৎপাদনের শ্রম ও জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করছে এই উদ্ভাবন প্রযুক্তি। সাধারণ সিমেন্ট কারখানায় প্রি-হিটিং ও ক্যালসিনেশন ধাপে অন্তত ছয় থেকে ১০ জন কর্মীর প্রয়োজন হয়। কিন্তু নতুন মানববিহীন উৎপাদন লাইন পুরোপুরি স্বয়ংক্রিয়১৬:৫৩ ১৪ ডিসেম্বর ২০২৫
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার আরও ২
ডিএমপি কমিশনার জানান, হাদির ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।১৬:৪১ ১৪ ডিসেম্বর ২০২৫
নির্বাচনকালে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার
এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা, তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন— সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে১৬:৩৬ ১৪ ডিসেম্বর ২০২৫
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তি আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে। এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে ভারতের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়১৬:৩০ ১৪ ডিসেম্বর ২০২৫
























