News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৩, ১৪ ডিসেম্বর ২০২৫

চীনে চালু হলো বিশ্বের প্রথম মানববিহীন সিমেন্ট উৎপাদন লাইন

চীনে চালু হলো বিশ্বের প্রথম মানববিহীন সিমেন্ট উৎপাদন লাইন

ছবি: সংগৃহীত

সম্প্রতি বিশ্বের প্রথম মানববিহীন সিমেন্ট উৎপাদন লাইন আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো চীনে।

সিমেন্ট উৎপাদনের শ্রম ও জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করছে এই উদ্ভাবন প্রযুক্তি। সাধারণ সিমেন্ট কারখানায় প্রি-হিটিং ও ক্যালসিনেশন ধাপে অন্তত ছয় থেকে ১০ জন কর্মীর প্রয়োজন হয়। কিন্তু নতুন মানববিহীন উৎপাদন লাইন পুরোপুরি স্বয়ংক্রিয়।

ভার্চুয়াল থ্রি-ডি ডিজিটাল ফ্যাক্টরির মাধ্যমে কর্মীরা শুধু মাউস নড়াচড়া ও কয়েকটি ক্লিক করেই পুরো উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করছেন।

নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব

ডিজিটাল ফ্যাক্টরির স্ক্রিনে উৎপাদন মান, পরিবেশগত প্রভাব এবং নিরাপত্তাসহ মোট ৩৫ হাজার ডেটা পয়েন্ট দেখা যায়।

বিবিএমজি চিতোং সিমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেড-এর অপারেশন বিভাগের প্রধান চৌ ছিয়াং জানালেন, ‘এই লাইনে উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণের ডিজিটালাইজেশন হার ৯৫ শতাংশের বেশি। ডেটা-নির্ভর উৎপাদনের ফলে সিমেন্ট জ্বালানি খরচ ২৪.৮ শতাংশ কমেছে— যা জাতীয় প্রথম-স্তরের জ্বালানি খরচ মানের চেয়েও ভালো।’

চীনের ডিজিটালাইজেশন ও অটোমেশন প্রযুক্তি যে কতটা দক্ষতার সঙ্গে ভারী শিল্পকে নতুন যুগে নিয়ে যাচ্ছে, তারই প্রমাণ বিশ্বের প্রথম এই স্বয়ংক্রিয় সিমেন্ট উৎপাদন লাইন। শ্রম, শক্তি ও ঝুঁকি কমিয়ে ভবিষ্যতের টেকসই শিল্প উৎপাদনের দিকনির্দেশনা দিচ্ছে এই প্রযুক্তি।

সূত্র: সিএমজি

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়