News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৯, ১৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:৫১, ১৪ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক আনিস আলনগীর ডিবি হেফাজতে

সাংবাদিক আনিস আলনগীর ডিবি হেফাজতে

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি মোবাইল ফোনে গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন আনিস আলমগীর। তিনি বলেন, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আমাকে নিয়ে আসা হয়েছে। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে রওনা হন এবং রাত ৮টার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান। এরপর থেকে তিনি সেখানে অপেক্ষায় রয়েছেন।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, “জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আনিস আলমগীর ধানমন্ডি ২ নম্বর এলাকার একটি জিমে নিয়মিত যান। জিমটির ম্যানেজার আরেফিন জানান, আজ (রবিবার) সন্ধ্যায় তিনি জিমে এসেছিলেন। ব্যায়াম শেষে রাত ৮টার দিকে বের হয়ে যান।' তবে তিনি পুলিশের উপস্থিতি দেখেননি বলেও জানান।

আরও পড়ুন: সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে জাতিসংঘ ও ইইউর শোক

উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে বক্তব্য দিয়ে তিনি আলোচনায় ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়