News Bangladesh

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের অনেককেই হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনার নিন্দা জানান এবং দোষীদের বিচারের দাবি তোলে

১৮:১৩ ১৫ ডিসেম্বর ২০২৫

‘অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন ১৬ ডিসেম্বর’

১৬ ডিসেম্বর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় দিবস হিসেবে পালিত হয়, যা জাতির অহংকার ও স্বাধীনতার প্রতীক। দিনটি বীর শহীদদের ত্যাগ স্মরণ, আনন্দ উদযাপন এবং জাতির সংগ্রামের বেদনার স্মৃতিতে ভরে থাকে।

১৮:০০ ১৫ ডিসেম্বর ২০২৫

মোবাইলের দাম কমাতে কর ছাড়ের সিদ্ধান্ত

এনবিআর ঘোষণা করেছে মোবাইল ফোনের দাম কমানোর জন্য উৎপাদন ও আমদানির ক্ষেত্রে কর ছাড় কার্যকর হবে। বিজয় দিবস থেকে মোবাইল নিবন্ধন (এনইআইআর) শুরু হবে, অবৈধ ফোন ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে।

১৭:২৩ ১৫ ডিসেম্বর ২০২৫

আটকের ১৯ ঘণ্টা পর গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীর

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় আরও তিনজন—মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ—সংক্রান্ত অভিযোগ তদন্তাধীন।

১৭:১৮ ১৫ ডিসেম্বর ২০২৫

এবার নির্মাতা অনন্য মামুন, বান্নাহ ও অভিনেত্রী চমককে হুমকি

নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশীদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে চমকের ফোন নম্বর ফাঁস ও বান্নাহর লোকেশন ট্র্যাকের দাবি সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

১৫:৫১ ১৫ ডিসেম্বর ২০২৫

বাংলার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ উদ্বোধন

বাংলা ভাষার জন্য দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ এবং নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলা লেখালেখি, দাপ্তরিক নথি ও ভাষা প্রক্রিয়াকরণে এআই ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

১৫:২৯ ১৫ ডিসেম্বর ২০২৫

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের জন্য সুখবর দিল সৌদি

সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর ব্যবস্থাপনা সংক্রান্ত জেনারেল অথরিটির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মসজিদে প্রবেশের সময় শিশুদের হাতে এই ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কোনো শিশু হারিয়ে গেলে বা ভিড়ের কারণে দূরে সরে গেলে দ্রুত তাকে শনাক্ত করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

১৫:০২ ১৫ ডিসেম্বর ২০২৫

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।

১৪:৩৮ ১৫ ডিসেম্বর ২০২৫

ডিবি কার্যালয়েই আছেন সাংবাদিক আনিস আলমগীর

এদিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগে নাম আসা অপর দুইজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ

১৪:৩৫ ১৫ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে আরেকটি অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।

১৪:২০ ১৫ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

১৬ ডিসেম্বর ১১টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। প্যারাজাম্প চলাকালে প্যারাট্রুপারদের নিরাপত্তার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

১৪:১৯ ১৫ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তিনি এখনো এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কে অতিরিক্ত ফোলাভাবের কারণে তার রক্তচাপ ওঠানামা করছে এবং হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা

১৪:০৩ ১৫ ডিসেম্বর ২০২৫

যুক্তরাজ্য বিএনপির বিজয় দিবসের সভায় যোগ দেবেন তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

১৩:৫৫ ১৫ ডিসেম্বর ২০২৫

নভেম্বরে সড়কে প্রাণ গেল ৫০৭ জনের, আহত ৮৯৯: যাত্রী কল্যাণ সমিতি

এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে ১৫৫ টি সড়ক দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে ১৯ টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন

১৩:৫০ ১৫ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির বিদেশে চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

নির্বাচনী ব্যয় নিয়েও কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

১৩:৪৮ ১৫ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা- “অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট”, “হাদীর ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই”,

১৩:২৩ ১৫ ডিসেম্বর ২০২৫

আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে: সিইসি

নাসির উদ্দীন জানান, এই নির্বাচনকে ঐতিহাসিক করে তুলেছে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা। এছাড়া যারা নির্বাচনের কাজে নিয়োজিত থাকতেন তারা এবার ভোট দিতে পারবেন। কারাবন্দি ও সরকারি কর্মকর্তা- কর্মচারীরাও এবার ভোটের সুযোগ পাবেন। তিনি আশা প্রকাশ করেন, “যদি এর সঙ্গে তরুণরা থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাবো। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।”

১২:৫৮ ১৫ ডিসেম্বর ২০২৫

নকিয়ার সঙ্গে বিপিসিএস কনসোর্টিয়াম সদস্যদের এসএলটিই চুক্তি স্বাক্ষর

চুক্তিতে বিপিসিএস কনসোর্টিয়ামের পক্ষে স্বাক্ষর করেন মেটাকোর সাবকম লিমিটেডের প্রধান নির্বাহী আমিনুল হাকিম, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ আল ইসলাম ও সিডিনেট কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান নির্বাহী মো. মশিউর রহমান। নকিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নকিয়া ইন্ডিয়ার হেড অব সেলস ইউনিট প্রশান্ত মালকানি ও নকিয়ার সিনিয়র সেলস অ্যাকাউন্ট ডিরেক্টর সুমন প্রাসাদ। এ সময় নকিয়ার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নকিয়ার হেড অব এমার্জিং বিজনেস জিবিতেশ নায়াল, নকিয়ার মার্কেটিং ম্যানেজার রাহুল দেরওয়ানি, নকিয়ার অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ আর. ইসলাম ও নকিয়া বাংলাদেশের হেড অব সেলস ক্রিস্টোফার স্যামুয়েল। 

১২:০৯ ১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকায় পৌঁছেছে হাদিকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স

এর আগে রবিবার  শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

১১:৫৯ ১৫ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলি, মাসুদের ছবি-ফোন নম্বর প্রকাশ করলেন জুলকারনাইন

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, “ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বর (+৯১৬০০১৩৯৪০**) জোগাড় করেছেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়।”

১১:৩৩ ১৫ ডিসেম্বর ২০২৫

কলম্বিয়ায় শিক্ষার্থীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৭

প্রতিবেদনে বলা হয়, উত্তর কলম্বিয়ার একটি পাহাড়ি গ্রামীণ সড়কে চলন্ত অবস্থায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি স্থানীয় সময় ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে ঘটে।

১০:৫২ ১৫ ডিসেম্বর ২০২৫

অনুবাদের সুবিধা যুক্ত করলো হোয়াটসঅ্যাপ

অনুবাদ সুবিধা ব্যবহার করতে হলে প্রথমে নিশ্চিত করতে হবে, স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল আছে কি না। যেহেতু ফিচারটি পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে, তাই অ্যাপ স্টোর বা প্লে স্টোরে নিয়মিত হালনাগাদ পাওয়া যাচ্ছে কি না তা দেখে নিতে হবে। নির্দিষ্ট কোনো বার্তা অনুবাদ করতে চাইলে সংশ্লিষ্ট চ্যাট খুলে বার্তার ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর অ্যান্ড্রয়েডে তিন ডট মেনু বা আইওএসে কনটেক্সট মেনুতে গিয়ে ‘ট্রান্সলেট’ বা অনুবাদ অপশন নির্বাচন করতে হবে। সঙ্গে সঙ্গে মূল বার্তার নিচে অনুবাদ করা লেখা দেখা যাবে।

১০:২৮ ১৫ ডিসেম্বর ২০২৫

রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদের জয়

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করলেও ম্যাচ হেরেছিল রিয়াল। সে ম্যাচে কোচ আলোনসোর পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছিলেন রদ্রিগো। এবার লিগ ম্যাচে তার গোলেই স্বস্তি ফেরে কোচ ও দলের।

০৯:৫৯ ১৫ ডিসেম্বর ২০২৫

প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে মিম

কাজী আসাদ বলেন, “বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকে দেখি, কিন্তু চ্যালেঞ্জটা হলো তাকে ভেঙে নতুন ধরনের চরিত্রে দর্শকদের সামনে হাজির করা। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।”

০৯:৩৩ ১৫ ডিসেম্বর ২০২৫