স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে এই ব্লকেড কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা- “অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট”, “হাদীর ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই”,
“এক, দুই, তিন, চার- জাহাঙ্গীর তুই গদি ছাড়” সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় জাতীয় ছাত্রশক্তির নেতা আবু বাকের মজুমদার বলেন, “আমরা আজ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করছি। আমাদের আন্দোলনের লক্ষ্য জনদুর্ভোগ সৃষ্টি করা নয়। এটি জনমত ও ন্যায়ের পক্ষে একটি কর্মসূচি।”
আরও পড়ুন: আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে: সিইসি
তিনি আরও বলেন, “আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, যাতে জনদুর্ভোগ কম হয় এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








