News Bangladesh

উত্তরের তেঁতুলিয়া কাঁপছে শীতে, ছয় দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

স্থানীয়রা জানিয়েছেন, হিমালয়ের হিমেল বাতাসের কারণে দিনের বেলায় রোদ থাকলেও তাপমাত্রা খুব কম, ফলে সাধারণ মানুষ শীতে কষ্টে দিন কাটাচ্ছেন। রাত ও সকালে ঠান্ডার কারণে গ্রামের মানুষ শীতের পোশাক পরছেন।

১২:৩৫ ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ছিল নতুন রাষ্ট্রের মর্মমূলে। তবে অমানবিক ফ্যাসিস্ট শক্তি বারবার এই প্রত্যয়কে মাটিচাপা দিয়ে জনগণের অধিকার হরণ করেছে। আজও কিছু আগ্রাসী শক্তি এবং তাদের দেশীয় এজেন্টরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে।”

১২:০৬ ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে ভারতীয় সেনাদের স্মরণ করলেন মোদি, নেই বাংলাদেশের নাম

মোদি লিখেছেন, “বিজয় দিবসে আমরা আমাদের সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছে। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবান্বিত মুহূর্ত তৈরি করেছে। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”

১১:৪৩ ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়েছেন। এতে বীর শহীদদের বেদী ফুলে ফুলে ভরে উঠেছে।

১১:২৪ ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

১১:০১ ১৬ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যাচেষ্টা, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন—ফয়সাল ও আলমগীর—ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারতে পালিয়ে গেছে। তারা প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছে। এরপর মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্ত পার হয়ে ভারতে চলে যায় এবং সেখানে অন্য একজন তাদের গ্রহণ করে।

১০:২৯ ১৬ ডিসেম্বর ২০২৫

বিপদে পাশে দাঁড়ালে তারাই দূরে সরে যায়: পরীমণি

অভিনেত্রী জানান, বিপদের সময় যাদের পাশে দাঁড়ান, অনেক সময় তারাই তাকে বিপদে ফেলে দূরে সরে যান। তবে পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি।

০৯:৫৩ ১৬ ডিসেম্বর ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন মেসি

এ সময় আগামী ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আমন্ত্রণমূলক টিকিট মেসিকে উপহার দেন জয় শাহ। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত।

০৯:২৮ ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

ইতোমধ্যে জারিকৃত সব ধরনের আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে র‌্যাব ফোর্সেস কাজ করছে। বিজয় দিবসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৩ ডিসেম্বর থেকে ব্যাটালিয়ন-অধিভুক্ত গুরুত্বপূর্ণ ভেন্যু ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল বাড়ানো হয়েছে। এই কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

০৯:০৫ ১৬ ডিসেম্বর ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

০৮:৩৬ ১৬ ডিসেম্বর ২০২৫

আজ মহান বিজয় দিবস

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানাবেন। এ সময় বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

০৮:১৬ ১৬ ডিসেম্বর ২০২৫

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির ব্যর্থতা’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

২১:৩৪ ১৫ ডিসেম্বর ২০২৫

অং সান সু চির বেঁচে থাকা নিয়ে আশঙ্কা ছেলের

মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির স্বাস্থ্য ও বর্তমান অবস্থান নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাঁর ছেলে কিম অ্যারিস আশঙ্কা করছেন, মা মারা গেলেও সেই খবর জানা নাও যেতে পারে।

২০:৫৪ ১৫ ডিসেম্বর ২০২৫

রাজনৈতিক ব্যক্তি ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নীতিমালা জারি করেছে। এই নীতিমালার মাধ্যমে নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

২০:২৭ ১৫ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশার স্বামী রাব্বি শিকদার আদালতে দায় স্বীকার করেছেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন; প্রধান আসামি আয়েশা বর্তমানে রিমান্ডে রয়েছেন।

২০:০৮ ১৫ ডিসেম্বর ২০২৫

‘বিজয়ের নতুন ইতিহাস রচনার চেষ্টায় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি’

বিজয়ের নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। তারেক রহমান সতর্ক করে বলেছেন, এটি লজ্জাজনক এবং ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

১৯:৫১ ১৫ ডিসেম্বর ২০২৫

শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই: মির্জা ফখরুল

গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই লক্ষ্য পূরণে আজও আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। একতাবদ্ধ প্রত্যয়ে আমরা অবশ্যই মূল লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস

১৯:৪৮ ১৫ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাসবিরোধী মামলায় ৫ দিনের রিমান্ডে আনিস আলমগীর

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে, অভিযোগ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড।

১৯:২২ ১৫ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

দূতাবাস সামনের দিনগুলোয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে

১৯:১৬ ১৫ ডিসেম্বর ২০২৫

‘গুলিবিদ্ধ হাদির অন্যান্য অঙ্গ এখনও নিয়ন্ত্রণযোগ্য’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও কিডনি, হার্ট ও শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণযোগ্য। উন্নত চিকিৎসার জন্য তিনি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে প্রেরিত হয়েছেন; চিকিৎসা সংক্রান্ত সমন্বয় সরকার ও বিদেশি হাসপাতালের সঙ্গে সম্পন্ন হয়েছে।

১৯:০৬ ১৫ ডিসেম্বর ২০২৫

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন ওসমান হাদি

সিঙ্গাপুরে পৌঁছেছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

১৮:৩৬ ১৫ ডিসেম্বর ২০২৫

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না এনইআইআর, নতুন তারিখ ১ জানুয়ারি

কমিশন লক্ষ্য করেছে, এখনো অনেক মোবাইল ফোন ব্যবসায়ী তাদের অবিক্রিত বা স্থিত ফোনগুলোর তথ্য জমা দিতে পারেননি। ফলে এসব ফোন ভবিষ্যতে নেটওয়ার্কে যুক্ত করার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ব্যবসায়ীদের আরও সময় দিতে এনইআইআর চালুর তারিখ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

১৮:১৮ ১৫ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের অনেককেই হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনার নিন্দা জানান এবং দোষীদের বিচারের দাবি তোলে

১৮:১৩ ১৫ ডিসেম্বর ২০২৫

‘অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন ১৬ ডিসেম্বর’

১৬ ডিসেম্বর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় দিবস হিসেবে পালিত হয়, যা জাতির অহংকার ও স্বাধীনতার প্রতীক। দিনটি বীর শহীদদের ত্যাগ স্মরণ, আনন্দ উদযাপন এবং জাতির সংগ্রামের বেদনার স্মৃতিতে ভরে থাকে।

১৮:০০ ১৫ ডিসেম্বর ২০২৫