বিপদে পাশে দাঁড়ালে তারাই দূরে সরে যায়: পরীমণি
পরীমণিl ছবি: সংগৃহীত
বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী পরীমণি। সমালোচকদের তোয়াক্কা না করে নিজের মতো করেই এগিয়ে চলেন তিনি। রিল লাইফ ও রিয়েল লাইফ- দুই ক্ষেত্রেই নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকলেও বর্তমানে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই গ্ল্যামার নায়িকা।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমণি। সম্প্রতি নিজের ফেসবুকে আবেগঘন এক পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
অভিনেত্রী জানান, বিপদের সময় যাদের পাশে দাঁড়ান, অনেক সময় তারাই তাকে বিপদে ফেলে দূরে সরে যান। তবে পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে পরীমণি লেখেন,“মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।”
তবে এসব ঘটনায় হতাশ নন বলেও জানান তিনি। বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: এবার নির্মাতা অনন্য মামুন, বান্নাহ ও অভিনেত্রী চমককে হুমকি
পোস্টে পরীমণি আরও লেখেন, “আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব, না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








