News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৫

উত্তরের তেঁতুলিয়া কাঁপছে শীতে, ছয় দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

উত্তরের তেঁতুলিয়া কাঁপছে শীতে, ছয় দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়া অঞ্চলে ছয় দিন ধরে তীব্র শীত বিরাজ করছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগে সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানিয়েছেন, হিমালয়ের হিমেল বাতাসের কারণে দিনের বেলায় রোদ থাকলেও তাপমাত্রা খুব কম, ফলে সাধারণ মানুষ শীতে কষ্টে দিন কাটাচ্ছেন। রাত ও সকালে ঠান্ডার কারণে গ্রামের মানুষ শীতের পোশাক পরছেন।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে শীতজনিত রোগীর ভিড়ও বেড়েছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। যারা গুরুতর অসুস্থ, তারা ভর্তি হচ্ছেন।

আরও পড়ুন: নভেম্বরে সড়কে প্রাণ গেল ৫০৭ জনের, আহত ৮৯৯: যাত্রী কল্যাণ সমিতি

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, ছয় দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রির কাছাকাছি স্থির রয়েছে। সামনের দিনগুলোতে আরও কমতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়