News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০১, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:০৩, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  সকালেই স্মৃতিসৌধে উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা জেলার শীর্ষ নেতাকর্মীরা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সূর্যোদয়ের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়। তখন বিএনপি নেতাকর্মীরাও সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল, এবং এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একাত্তরের সঙ্গে ২০২৪ সালের তুলনা করা যায় না।

আরও পড়ুন: ‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির ব্যর্থতা’

তিনি বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে জামায়াত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়