News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৯, ১৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:২০, ১৪ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির ওপর হামলায় আমার মাথার ওপর বাজ পড়েছে: সিইসি

ওসমান হাদির ওপর হামলায় আমার মাথার ওপর বাজ পড়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (১৪ ডিসেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সিইসি বলেন, 'আমি আগেরদিন তফসিল ঘোষণা করলাম, আর পরদিনই এমন একটি ঘটনা ঘটলো। এটি আমার কাছে মনে হয়েছে- মাথার ওপর বাজ পড়েছে। অত্যন্ত দুঃখজনক।'

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশা যোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি অনুসরণ করে এবং অটোরিকশার কাছে গিয়ে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এক অপারেশনের পর বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: সন্ত্রাসী হামলা ও নাশকতা কঠোর হাতে দমন করা হবে: ইসি সানাউল্লাহ

এই ঘটনার পর নির্বাচন কমিশন (ইসি) জরুরি বৈঠক ডেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে উপস্থিত রাখে। বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়