গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে জোবায়ের হাসান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের চাষকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের হাসান ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্বজন ও এলাকাবাসী জানায়, দুপুরের দিকে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু জোবায়ের। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশ রোধে লালমনিরহাটে বিজিবির নজরদারি জোরদার
গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু হেনা মো. আসাদুজ্জামান রানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারটি শোকে ভেঙে পড়েছে। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিউজবাংলাদেশ.কম/এসবি








