ওসমান হাদী গুলিবিদ্ধ
এর আগে, গত ১৩ নভেম্বর তিনি হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। ওসমান হাদীর দাবি ছিল, বিদেশি নম্বর থেকে ফোন ও টেক্সট বার্তার মাধ্যমে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল।১৫:০৯ ১২ ডিসেম্বর ২০২৫
বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই: প্রেস সচিব
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনে জনগণ ভালো নির্বাচন দেখতে পায়নি। তাই সবাই এখন একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।১৪:৫৭ ১২ ডিসেম্বর ২০২৫
জুমার নামাজ আদায় করতে না পারলে করণীয় নিয়ে বিশেষ নির্দেশনা
তবে যুক্তিসঙ্গত ও শরিয়তসম্মত অজুহাত থাকলে জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ আদায় করার অনুমতি রয়েছে। মালিকি মাযহাবসহ অন্যান্য ফিকহি মতামতে গুরুতর অসুস্থতা, প্রবল বৃষ্টি বা কাদা, কারাবন্দি অবস্থা, অতিরিক্ত দুর্বলতা কিংবা রোগীর সেবায় ব্যস্ততার মতো কারণ উল্লেখ করা হয়েছে।১৪:৪২ ১২ ডিসেম্বর ২০২৫
পুলিশের ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।১৪:২১ ১২ ডিসেম্বর ২০২৫
বাজারে মৌসুমি সবজি উঠলেও কমছে না দাম
এদিনের বাজার ঘুরে জানা গেছে, বেশিরভাগ সবজির দাম এখনো প্রতি কেজিতে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে, মাছের দামেও কোনো স্বস্তি নেই।১৩:৫৪ ১২ ডিসেম্বর ২০২৫
ধর্মের বড়ি বিক্রি করা আর সম্ভব নয়: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা দিয়ে রাজনৈতিক ব্যবসা যারা করেছে, তারা ব্যর্থ হয়েছে। একাত্তরকে দলীয় উদ্দেশ্যে ব্যবহার করা উচিত হয়নি। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস’ জাতিকে ভুলে থাকা যাবে না।১৩:২৯ ১২ ডিসেম্বর ২০২৫
সাজিদের জানাজায় হাজির হাজারো গ্রামবাসী, দাফন সম্পন্ন
জানাজার নামাজের ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে হাজারো মানুষ মিলিত কণ্ঠে সাজিদের মাগফিরাতের দোয়া করেন এবং পরিবারের জন্য ধৈর্য্য কামনা করেন।১২:৫৫ ১২ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ
সজীবের ফেসবুক পোস্টে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে তিনি বলেন, `বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ কঠিন, তবে অসম্ভব নয়। প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা ও নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি।`১২:২১ ১২ ডিসেম্বর ২০২৫
আবারও জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জেএমএ -এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ২০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়। এই ভূকম্পন ঘটেছে মাত্র কয়েক দিন আগে ওই অঞ্চলে ৭.৫ মাত্রার বড় ভূমিকম্পের পর।১১:৪৭ ১২ ডিসেম্বর ২০২৫
ডিএনসিসির গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
নিহতরা হলেন- ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।১১:১৬ ১২ ডিসেম্বর ২০২৫
ইনস্টাগ্রামে পাবলিক স্টোরি এখন ট্যাগ ছাড়াই রিশেয়ার করা যাবে
এখন থেকে যে কোনো পাবলিক অ্যাকাউন্টের স্টোরি যে কেউ নিজের প্রোফাইলে রিশেয়ার করতে পারবে, ট্যাগ বা পারমিশন ছাড়াই। এই সুবিধা আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে রোল আউট হয়েছে।১০:৫৯ ১২ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান চাইলে লন্ডন থেকেও ভোটার হতে পারবেন
ভোটার তালিকা বিধিমালার ১১(১০) অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিক ফরম–২ পূরণ করে দেশ বা বিদেশের সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে কিংবা অনলাইনে আবেদন করে ভোটার হতে পারেন।১০:৩৪ ১২ ডিসেম্বর ২০২৫
হায়দরাবাদে মেসি আসছেন শনিবার, ছবি তুলতে খরচ ১৩ লাখ টাকা
হায়দরাবাদের বিমানবন্দরে পৌঁছে মেসি সরাসরি যাবেন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টার বিশেষ অনুষ্ঠান, যেখানে ফুটবল, বিনোদন ও বিভিন্ন তারকার উপস্থিতি থাকবে। অনুষ্ঠানের শুরুতেই হবে ২০ মিনিটের একটি প্রদর্শনী ম্যাচ- মেসির ‘অপর্ণা মেসি অল স্টারস’ দল মুখোমুখি হবে সিঙ্গারেনি আরআর-৯ দলের। দুই দলে ১৫ শিশু অংশ নেবে, আর শেষ পাঁচ মিনিট মাঠে নেমে খেলবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।১০:০৬ ১২ ডিসেম্বর ২০২৫
আতিফ আসলামের কনসার্ট স্থগিত
বিভিন্ন সূত্র জানিয়েছে, আয়োজকদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকলেও নিরাপত্তা-ঝুঁকি বিবেচনায় সরকারের অনুমতি মেলেনি। কয়েকটি নথি প্রক্রিয়াধীন থাকায় শেষ মুহূর্তে এসে অনুষ্ঠান বাতিল করতে হয়েছে।০৯:৪৪ ১২ ডিসেম্বর ২০২৫
রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করলো ইসি
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৭ (১) ও (২) এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ৫ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।০৯:০৪ ১২ ডিসেম্বর ২০২৫
নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহীদের জন্য আবেদনের সময় বেঁধে দিলো ইসি
এদিকে রাত সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। একই সময়ে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়।০৮:৩৮ ১২ ডিসেম্বর ২০২৫
রাজশাহীর তানোরে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই
বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশের খড় দিয়ে ঢাকা একটি জমি পার হওয়ার সময় অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। সাজিদের মা জানতেন না যে খড়ের নিচেই রয়েছে পরিত্যক্ত সেই গর্ত। হাঁটার মুহূর্তে হঠাৎ নিচে তলিয়ে যায় শিশু; পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে ফিরে এসে খড় সরাতেই বেরিয়ে আসে উন্মুক্ত মৃত্যুকূপ।০৮:১৪ ১২ ডিসেম্বর ২০২৫
যুব-ক্রীড়ায় আসিফ নজরুল, তথ্যে রিজওয়ানা, স্থানীয় সরকারে আদিলুর
দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন১৯:৫৪ ১১ ডিসেম্বর ২০২৫
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ জানুয়ারি
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেরই তপশিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা নিয়ে আদালতের আদেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে১৮:২৭ ১১ ডিসেম্বর ২০২৫
তফশিল ঘোষণা: সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন১৮:১৭ ১১ ডিসেম্বর ২০২৫
গুলশান-২ থেকে প্রগতি সরণি সড়কের নতুন নাম ‘ফেলানী অ্যাভিনিউ’
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোমেটিক জোনের গুলশান–২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ১৭:৫৭ ১১ ডিসেম্বর ২০২৫
শুক্রবার থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায়১৭:৪৮ ১১ ডিসেম্বর ২০২৫
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪ জনে, আরও আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৪৯৩ জন১৭:৪৪ ১১ ডিসেম্বর ২০২৫
মিয়ানমারের হাসপাতালে সেনাবাহিনীর হামলা, নিহত ৩৪
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। তবে এই হামলা নিয়ে মিয়ানমার সেনাবাহিনী কোনও বিবৃতি দেয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে
১৬:৫৫ ১১ ডিসেম্বর ২০২৫
























