News Bangladesh

শুক্রবার থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায়

১৭:৪৮ ১১ ডিসেম্বর ২০২৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৪ জনে, আরও আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৪৯৩ জন

১৭:৪৪ ১১ ডিসেম্বর ২০২৫

মিয়ানমারের হাসপাতালে সেনাবাহিনীর হামলা, নিহত ৩৪

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। তবে এই হামলা নিয়ে মিয়ানমার সেনাবাহিনী কোনও বিবৃতি দেয়নি।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে

১৬:৫৫ ১১ ডিসেম্বর ২০২৫

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

তার আগে, গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়

১৬:৪১ ১১ ডিসেম্বর ২০২৫

শওকত মাহমুদের ৫ দিনের রিমান্ড

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদের পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ফাহমিনা খন্দকার আন্না।

১৬:১৫ ১১ ডিসেম্বর ২০২৫

লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী

ডিজিটাল লটারির ভর্তির ফল নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) এবং টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে

১৬:০১ ১১ ডিসেম্বর ২০২৫

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

যুব অধিকার পরিষদ দুই সাবেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। দুদকের সামনে প্রতিবাদ সমাবেশে ১৭ মাসের সম্পদ হিসাব প্রকাশের দাবি তোলা হয়েছে।

১৪:৫৬ ১১ ডিসেম্বর ২০২৫

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগ

জাতীয় ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে গুলশানের হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ৩০ ডিসেম্বর, সাক্ষীরা আদালতে ঘটনার সত্যতা প্রমাণ করবেন।

১৪:৩৯ ১১ ডিসেম্বর ২০২৫

চুরি করতে গিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা

বুধবার রাতে গৃহবধূ লিপি খাতুন মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে চোর গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে চোর

১৪:৩৩ ১১ ডিসেম্বর ২০২৫

বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক 

আদালত নির্দেশনা দেন, বিয়ে ও তালাকের সকল তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে, যাতে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থায় সুরক্ষিত থাকে, ডেটাবেস সম্পূর্ণ কার্যকর ও ব্যবহারযোগ্য হয় এবং নাগরিকরা, বিশেষ করে নারীরা, সহজেই তথ্য যাচাই করতে ও ডিজিটাল কপি সংগ্রহ করতে পারেন

১৪:২০ ১১ ডিসেম্বর ২০২৫

৪২ ফুটেও সাড়া মিলছে না শিশু সাজিদের

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। উদ্ধার অভিযান রাতভর ও বৃহস্পতিবার পর্যন্ত চললেও কোনো সাড়া পাওয়া যায়নি।

১৪:১৫ ১১ ডিসেম্বর ২০২৫

আয়েশার চুরি ধরা পড়ায় প্রাণ গেল লায়লা-নাফিসার

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় ডিএমপি জানায়, চুরির অভিযোগে পুলিশে দিতে চাইলে গৃহকর্মী আয়েশা ক্ষিপ্ত হয়ে প্রথমে লায়লা আফরোজ ও পরে তার মেয়ে নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করে। পূর্বের চুরি-অভিযোগ ও সিসিটিভির ক্লু ধরে ঝালকাঠি থেকে আয়েশা ও তার স্বামী রাব্বীকে গ্রেফতার করা হয়েছে।

১৩:৫৫ ১১ ডিসেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সন্ধ্যা ৬টায় 

বঙ্গভবন থেকে ফিরে বিকেল চারটায় সিইসি এ.এম.এম. নাসির উদ্দিন তফসিলের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন। পরে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে জানান ইসি সচিব আখতার আহমেদ

১৩:৩৪ ১১ ডিসেম্বর ২০২৫

পঞ্চদশ সংশোধনী আপিলের চূড়ান্ত শুনানি নির্বাচনের পর

সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পর্কিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা তিনটি আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। আপিল বিভাগ জানায়, সংশোধনীর বিতর্কিত ধারাগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের পরই নির্ধারিত হবে।

১৩:৩১ ১১ ডিসেম্বর ২০২৫

১৯৭১-এর প্রজন্মকে আঘাত, বিভ্রান্তি রোধের নির্দেশ ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা রুখতে হবে। তিনি ১৯৭১-এর প্রজন্মের মর্যাদা রক্ষার আহ্বান জানান।

১৩:০১ ১১ ডিসেম্বর ২০২৫

‘সিরিয়ার সঙ্গে সংঘর্ষ এখন অবশ্যম্ভাবী’

কুনেইত্রায় ইসরায়েলি সেনা ও সিরিয়ান নিরাপত্তা বাহিনীর উত্তেজনা বৃদ্ধির পর প্রবাসীবিষয়ক মন্ত্রী সিরিয়ার সঙ্গে সংঘর্ষকে অবশ্যম্ভাবী হিসেবে বর্ণনা করেছেন। জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতরা পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করেছেন।

১২:২৬ ১১ ডিসেম্বর ২০২৫

অপুকে নিয়ে বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’

অপু বিশ্বাস, আদর আজাদ ও নবাগত পীযূস সেনকে নিয়ে বন্ধন বিশ্বাস এমকে প্রডাকশনের নতুন সিনেমা ‘সিক্রেট’ শুরু করতে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে নির্মাতা ও শিল্পীরা জানান, এটি অপুর তৃতীয় কাজ বন্ধনের সঙ্গে এবং শিগগিরই শুটিং শুরু হবে।

১২:০৩ ১১ ডিসেম্বর ২০২৫

গাজায় নতুন বিপর্যয় ঘূর্ণিঝড় ‘বায়রন’

ইসরায়েলের হামলার পর এবার প্রবল শীতকালীন ঝড় `বায়রন`-এর আঘাতে গাজায় নতুন মানবিক বিপর্যয়। হাজার হাজার তাঁবু প্লাবিত, চরম সংকটে সাড়ে ৮ লাখ বাস্তুচ্যুত মানুষ; জরুরি ভিত্তিতে ত্রাণ প্রবেশের দাবি।

১১:৪৪ ১১ ডিসেম্বর ২০২৫

শেষমেশ পুরস্কারের ২ কোটি টাকা হাতে পেল হামজা-জামালরা

২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার। তবে কিছু গুরুত্বপূর্ণ স্টাফ, যেমন টিম ডাক্তার ও ভিডিও অ্যানালিস্ট, বোনাস থেকে বঞ্চিত হয়েছেন।

১০:৫১ ১১ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবস উদযাপনে সরকারের ব্যাপক কর্মসূচি

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সারাদেশে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, ফ্লাইপাস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং করে গিনেস রেকর্ড গড়ার চেষ্টা করা হবে।

১০:১৪ ১১ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়, শ্রীমঙ্গল ও ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা

উত্তর-পূর্বের পঞ্চগড় ও শ্রীমঙ্গলসহ ঢাকায় তাপমাত্রা কমে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভোরে কুয়াশা ও হিমেল বাতাসে মানুষ ও নিম্নআয়ের শ্রেণির ভোগান্তি বেড়েছে।

০৯:৪৪ ১১ ডিসেম্বর ২০২৫

দেশে পাঁচ মিনিটের ব্যবধানে দুই ভূমিকম্প

সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয়রা আতঙ্কিত হলেও কোনো বড় ক্ষতি বা প্রাণহানির খবর নেই।

০৮:৫৯ ১১ ডিসেম্বর ২০২৫

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা

ডিএমটিসিএলে স্বতন্ত্র সার্ভিস রুল প্রণয়ন না হওয়ায় ১২ ডিসেম্বর শুক্রবার ভোর ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও যাত্রী সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ—৯০০-র বেশি কর্মী এখনও মৌলিক সুবিধা ও চাকরি-নিরাপত্তা থেকে বঞ্চিত; প্রকাশিত সার্ভিস রুল ছাড়া আর কোনো আশ্বাস গ্রহণযোগ্য নয়।

০৮:৪৬ ১১ ডিসেম্বর ২০২৫

রাজশাহীতে নলকূপে আটকে থাকা শিশু ১৮ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি

রাজশাহীর তানোরে পরিত্যক্ত এক গভীর নলকূপে দুই বছরের একটি শিশু পড়ে আটকে রয়েছে। টানা ১৮ ঘণ্টা উদ্ধার অভিযান চললেও শিশুটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

০৮:২৯ ১১ ডিসেম্বর ২০২৫