অবরোধের ছয় ঘণ্টা পর মুক্ত অর্থ উপদেষ্টা
সচিবালয় ভাতার দাবিতে নন-ক্যাডার কর্মচারীদের অবরোধে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ টানা ছয় ঘণ্টা দপ্তরে আটক থাকেন এবং রাতে পুলিশি নিরাপত্তায় বের হন। বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আশ্বাস পেয়ে কর্মচারীরা কর্মসূচি স্থগিত করেন।২২:০০ ১০ ডিসেম্বর ২০২৫
‘তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর’
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। প্রধান উপদেষ্টা তাদের অবদানকে ঐতিহাসিক উল্লেখ করে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।২১:০৫ ১০ ডিসেম্বর ২০২৫
রাজশাহীতে নলকূপে আটকা দুই বছরের শিশু, উদ্ধার অভিযান তৎপর
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে দুই বছরের শিশু স্বাধীন ৩৫ ফুট নিচে আটকা পড়েছে। ফায়ার সার্ভিস ও বিশেষায়িত রেসকিউ দল অক্সিজেন সরবরাহসহ ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।২০:২৫ ১০ ডিসেম্বর ২০২৫
আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট
২০০৯ সালের পিলখানা বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদনে নাম ওঠার পর, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিবকে বিবাদী করে আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে।২০:০৯ ১০ ডিসেম্বর ২০২৫
ফিড আপডেট ও অ্যালগরিদম কন্ট্রোল অপশন চালু করলো ফেসবুক
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অ্যালগরিদম কন্ট্রোলের জন্য পোস্টে এক্স ট্যাপ করলে নতুন টপিক আসবে। এটি স্নুজ এবং রিপোর্টের বাইরে কনটেন্টের প্রাসঙ্গিকতা নিয়ে ফিডব্যাক দেবে। এটি ম্যানুয়াল অ্যালগরিদম রিফাইনমেন্টের২০:০৪ ১০ ডিসেম্বর ২০২৫
আ. লীগের জনপ্রিয়তা জরিপ নিয়ে প্রশ্ন প্রেস সচিবের
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণহত্যা ও দমন-পীড়নের অভিযোগ থাকা অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ করা নৈতিক নয়। তিনি জোর দিয়ে বলেন, জবাবদিহি ও ইতিহাস স্বীকার ছাড়া এই ধরনের জরিপ শহীদদের প্রতি অবমাননা হিসেবে গণ্য হবে।১৯:৫৪ ১০ ডিসেম্বর ২০২৫
মরক্কোয় দুটি চারতলা আবাসিক ভবন ধসে নিহত ২২
মরক্কোর প্রাচীন শহর ফেজের আল-মুস্তাকবাল পাড়ায় দুটি চারতলা আবাসিক ভবন ধসে অন্তত ২২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে প্রশাসনকে জানানো সত্ত্বেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।১৯:২১ ১০ ডিসেম্বর ২০২৫
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত দেশের প্রায় ৫০ লাখ মানুষ: আইওএম
আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো বলেন, দেশের দুই-তৃতীয়াংশ মানুষ ২০২০ সালের আগেই বাস্তুচ্যুত হয়েছে। যা দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির চিত্র তুলে ধরে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত১৯:০৮ ১০ ডিসেম্বর ২০২৫
সুখবর পেলেন প্রাথমিকের ৬৫,৫০২ প্রধান শিক্ষক
বিস্তারিত পর্যালোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে মর্মে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়১৯:০১ ১০ ডিসেম্বর ২০২৫
দেশ রক্ষায় ধানের শীষের জয় জরুরি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। ক্ষমতায় গেলে স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হবে।১৮:৩৮ ১০ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
আন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তারা স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।১৮:১৬ ১০ ডিসেম্বর ২০২৫
তফসিল ঘোষণা বৃহস্পতিবার
বঙ্গভবন থেকে ফিরে বিকেল চারটায় সিইসি এ.এম.এম. নাসির উদ্দিন তফসিলের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন। পরে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ৩০০ আসনে ভোটের তফসিল ঘোষণা করা হবে। সীমানা নিয়ে আদালতের দেওয়া রায়ের কারণে কোনো অসুবিধা হবে না১৮:০৭ ১০ ডিসেম্বর ২০২৫
আগামী বছর স্পেসক্রাফট তৈরি করবে চীন
চীনের নতুন মালবাহী মহাকাশযান ‘ছিংচৌ’-এর উন্নয়ন দ্রুত এগোচ্ছে। বহু গুরুত্বপূর্ণ প্রযুক্তি পরীক্ষা শেষ করে যানটি এখন সমন্বিত পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে।
যানটি তৈরি করছে চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনোভেশন একাডেমি
১৮:০৪ ১০ ডিসেম্বর ২০২৫
সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে তার নিজ দফতরে অবরুদ্ধ করে রেখেছেন১৭:৫৮ ১০ ডিসেম্বর ২০২৫
সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ ও হত্যাসহ মানবতাবিরোধী মামলায় সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর ধার্য করা হয়েছে।১৭:৩৭ ১০ ডিসেম্বর ২০২৫
‘সুষ্ঠু নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির’
বঙ্গভবনে সাক্ষাতে নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বিকেলেই সিইসির ভাষণ রেকর্ড হবে, এরপর কমিশনারদের সঙ্গে বৈঠকে তফসিল ঘোষণার সময় নির্ধারণ করা হবে।১৭:১০ ১০ ডিসেম্বর ২০২৫
ভারত রাজি না হলে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে যাচ্ছেন—এমন তথ্য কূটনৈতিক চ্যানেলে নেই। তিনি বলেন, তাকে ফেরাতে হলে ভারতের সম্মতি অপরিহার্য, আর রাজি না হলে বাংলাদেশের করার কিছুই নেই।১৬:১৭ ১০ ডিসেম্বর ২০২৫
১২৫ আসনে এনসিপির প্রার্থী হচ্ছেন যারা
নির্বাচের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যা’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান নাসীরুদ্দীন। একই সঙ্গে তিনি দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন১৫:৪৮ ১০ ডিসেম্বর ২০২৫
পল্টনে ডিটিএস ডরমেটরিতে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর পল্টনে সিআইডির ডিটিএস ডরমেটরি থেকে উপপরিদর্শক আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।১৫:৪৩ ১০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক: মির্জা আব্বাস
মির্জা আব্বাস বলেন, `খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি সব দলের, সব মানুষের অভিভাবক। অতীতে কোনো নেতাকে নিয়ে এত ব্যাপকভাবে দোয়ার আয়োজন হয়নি। সর্বত্র মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন।`১৪:৫৭ ১০ ডিসেম্বর ২০২৫
চাঁদপুরে শীতের আমেজে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেওয়ানজীকান্দি গ্রামের অভিজ্ঞ গাছি মো. গোলাম হোসেন প্রধান বলেন, `আগের মতো খেজুর গাছ আর নেই। তবুও যতগুলো আছে, সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করি। অগ্রহায়ণ থেকে মাঘ পর্যন্ত রস সংগ্রহ চলে। দুপুরে গাছ প্রস্তুত করি, রাতভর ফোঁটা ফোঁটা রসে হাঁড়ি ভরে যায়। ভোরে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করি। তবে আগের মতো রস পাওয়া যায় না।`১৪:৪৪ ১০ ডিসেম্বর ২০২৫
নির্বাচন পাঁচ বছরের জন্য আর গণভোট শত বছরের জন্য: প্রধান উপদেষ্টা
গণভোট সম্পর্কে ড. ইউনূস বলেন, এর মাধ্যমে আমরা বাংলাদেশটাকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি। যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, তার ভিতটা এর মাধ্যমে গড়তে পারি১৪:৪৩ ১০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি
দিনাজপুর-৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলটির দিনাজপুর জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে খালেদা জিয়ার নাম। এছাড়া আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মইনুল আলম।১৪:১৮ ১০ ডিসেম্বর ২০২৫
ইউএনওর হস্তক্ষেপে রক্ষা পেল কুলাউড়ায় ওয়াকফ এস্টেটের বড় পুকুর
য়পাশা সাহেব বাড়ীর মসজিদের সামনে বড় পুকুরটি যুগ যুগ থেকে এলাকার হাজার হাজার মানুষ ওজু, গোসলসহ নিত্য প্রয়োজনে ব্যবহার করে আসছেন১৪:০৪ ১০ ডিসেম্বর ২০২৫
























