News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ১২ ডিসেম্বর ২০২৫

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তিনি এ তথ্য ফেসবুকে প্রকাশ করেছেন।

সজীবের ফেসবুক পোস্টে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে তিনি বলেন, 'বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ কঠিন, তবে অসম্ভব নয়। প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা ও নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি।'

তিনি আরও জানান, এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে তিনি পুনর্গঠন ও বিনির্মাণের এই লড়াই চালিয়ে যেতে চান।

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত। তিনি উল্লেখ করেন, কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, প্রচলিত ব্যবস্থার প্রয়োজনীয় অর্থ বা অসংখ্য নিবেদিত কর্মী তার নেই। তার একমাত্র অবলম্বন ও দায়বদ্ধতা থাকবে সমর্থক ও ভোটারদের প্রতি।

আরও পড়ুন: তারেক রহমান চাইলে লন্ডন থেকেও ভোটার হতে পারবেন

সজীব আরও বলেন, তিনি কেবল সংসদ সদস্য পদপ্রার্থী নন, বরং গণভোটেরও প্রার্থী। দেশ সংস্কারের এই সুযোগ কার্যকর করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়