News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ১২ ডিসেম্বর ২০২৫

রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করলো ইসি

রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করলো ইসি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর ৩০০ আসনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৭ (১) ও (২) এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ৫ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহীদের জন্য আবেদনের সময় বেঁধে দিলো ইসি

নিযুক্তদের তালিকায় ঢাকার ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ মোট ৬৯ জন রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়