পুলিশের ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
ফাইল ছবি
পুলিশের উচ্চপদে বড় ধরনের রদবদল করেছে সরকার।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশব্যাপী বিভিন্ন ইউনিটে ৩০ জন ডিআইজি এবং ৯ জন অতিরিক্ত ডিআইজি-কে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
আরও পড়ুন: ডিএনসিসির গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








