News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৬, ১২ ডিসেম্বর ২০২৫

ডিএনসিসির গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ডিএনসিসির গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ফাইল ছবি

ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের বন্ধু তাওসিফ জানান, ইরাম ও অপু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে ঢাকার ময়লার গাড়ি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

নিহত দুই শিক্ষার্থী ডেমরা থানাধীন চিটাগাং রোড এলাকায় বসবাস করতেন। ঢাকা মেট্রো পুলিশের অভিযানে ঘাতক গাড়িটি আটক করা হয়েছে।

আরও পড়ুন: রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করলো ইসি

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়