News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৯, ১২ ডিসেম্বর ২০২৫

ধর্মের বড়ি বিক্রি করা আর সম্ভব নয়: সালাহউদ্দিন

ধর্মের বড়ি বিক্রি করা আর সম্ভব নয়: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ এখন আর ধর্মের বড়ি দিয়ে প্রভাবিত করা যাবে না। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা দিয়ে রাজনৈতিক ব্যবসা যারা করেছে, তারা ব্যর্থ হয়েছে। একাত্তরকে দলীয় উদ্দেশ্যে ব্যবহার করা উচিত হয়নি। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস’ জাতিকে ভুলে থাকা যাবে না।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আবেগের ভিত্তিতে নয়, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোবে। ২০২৪ সালের অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের নয়, বরং সাড়ে ১৫ বছরের সমষ্টিগত প্রয়াসের ফল।

সালাহউদ্দিন আহমদ বিএনপির ৩১ দফাকে জাতির ‘মুক্তির সনদের নির্যাস’ হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, অতীতের গণতান্ত্রিক সংগ্রাম অনেকেই ভুলে যাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের ভোটের আশায় কিছু দল অতীত বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মুখ খোলেনি। 

তিনি সতর্ক করে বলেন, রক্তস্নাত ইতিহাস, দুর্নীতি এবং অতীতে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার ঘটনাগুলো জাতি যেন ভুলে না যায়।

আরও পড়ুন: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

তিনি বলেন, শ্বেতপত্রে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ প্রমাণ করে, আওয়ামী লীগ দেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে। এছাড়া যারা স্বাধীনতার বিরোধী ছিল, তাদের ভূমিকার কথাও তুলে ধরতে হবে। দেশের মানুষ এখন সচেতন, তাই ধর্মের বড়ি বিক্রি আর সম্ভব নয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়