News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৫, ১৩ ডিসেম্বর ২০২৫

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় একটি ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ‘জমেলা টাওয়ার’ নামে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সকাল ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

বার্তায় আরও জানানো হয়, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।

আরও পড়ুন: বাড্ডায় চলন্ত বাসে আগুন

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়