গুলিবিদ্ধ হাদির গ্রামের বাড়িতে চুরি
ছবি: সংগৃহীত
ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় অবস্থিত ওই বাড়িতে এ ঘটনা ঘটে।
হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কেউ না থাকার সুযোগে জানালার কাঁচ ভেঙে চোর ঘরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখেই তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন
বর্তমানে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনো সংকটাপন্ন।
গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরই শুক্রবার বিকেলে হাদির পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








