News Bangladesh

ভাষাসংগ্রামী আহমদ রফিক হাসপাতালে ভর্তি

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ জানান, আহমদ রফিকের রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি। শরীর অত্যন্ত দুর্বল এবং ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা থেকে এ অবস্থা তৈরি হয়েছে। অধ্যাপক ডা. নূর মোহাম্মদ ও অধ্যাপক ডা. সোহরাব উজ জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

১২:৩৮ ১৮ আগস্ট ২০২৫

হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১ জন সহকারী পুলিশ সুপার।

১১:৫৯ ১৮ আগস্ট ২০২৫

প্রশাসনে বড় রদবদল

প্রজ্ঞাপন অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

১১:২৮ ১৮ আগস্ট ২০২৫

১২ জেলায় চাকরি দিচ্ছে এসিআই মটরস

প্রতিষ্ঠানটি ‘টেরিটরি সেলস অফিসার/টেরিটরি সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর। 

১১:১২ ১৮ আগস্ট ২০২৫

নোয়াখালীতে যুবদল কর্মীর গুলিতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ

খোঁজ নিয়ে ও জামায়াতের যুব বিভাগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার ১৫ আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সাথে বিএনপির কর্মী মানিকের বাকবিতন্ডা হয়। এরপর একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেয় একদল অস্ত্রধারী। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে পুনরায় তল্লাশী চালায় তারা।

১০:৩৮ ১৮ আগস্ট ২০২৫

সিএমপি কমিশনারের ওয়াকিটকি বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার

গত ১২ আগস্ট সিএমপি কমিশনার ওয়াকিটকিতে সকল সদস্যকে নির্দেশ দিয়েছিলেন- অস্ত্রধারীদের দেখামাত্র গুলি চালানোর জন্য। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর এই নির্দেশ দেন তিনি। কমিশনারের এ বার্তা ওয়াকিটকিতে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে তদন্তে নেমে অমি দাশকে চিহ্নিত করে পুলিশ।

১০:১৮ ১৮ আগস্ট ২০২৫

কমিউনিটি গাইডলাইনে বড় পরিবর্তন আনছে টিকটক

অ্যাকাউন্ট ও ফিচারস বিভাগেও আসছে নতুন নিয়ম। লাইভ চলাকালে যা কিছু ঘটবে তার দায়ভার বহন করতে হবে কনটেন্ট নির্মাতাকেই। এমনকি ভয়েস–টু–টেক্সটের মতো তৃতীয় পক্ষের টুল ব্যবহার করে ক্ষতিকর মন্তব্য ছড়ালেও দায় এড়ানো যাবে না।

০৯:৫৭ ১৮ আগস্ট ২০২৫

ন্যান্টেসকে হারিয়ে লিগ ওয়ানে জয় দিয়ে শুরু পিএসজির

পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। পিএসজি মোট ১৮টি শট নিলেও প্রতিপক্ষ গোলরক্ষক অ্যান্টনি লোপেজের দুর্দান্ত সেভে গোল পাচ্ছিল না তারা। অন্যদিকে ন্যান্টেসের শট ছিল মাত্র ৫টি।

০৯:৩৬ ১৮ আগস্ট ২০২৫

নায়িকার চরিত্রে প্রথমবার রুনা খান

এ প্রসঙ্গে রুনা খান বলেন, “গত শীতে এ ছবির বিষয়ে আমার সঙ্গে কথা শুরু হয়। গল্প শোনার পর ভালো লেগে যায়। পরে চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তি করি। এখানে আমি একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করব। ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে ভালোবাসি, বিশেষ করে যেগুলো বাস্তবতার ছোঁয়া রাখে। এ চরিত্রও ঠিক তেমন।”

০৯:১৬ ১৮ আগস্ট ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ নিহত, মৃতের সংখ্যা ৬২ হাজার ছাড়াল

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ৬২ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ জন মারা গেছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

০৮:৪৮ ১৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৫৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

০৮:২৫ ১৮ আগস্ট ২০২৫

‘আসন ভাগাভাগি নিয়ে দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি’

নজরুল ইসলাম খান বলেন, “অনেক রাজনৈতিক দলের নেতারা আসন ভাগাভাগি নিয়ে কথা বলছেন, তবে আমাদের দলে এখনও কোনো ফরমাল আলোচনা হয়নি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, যারা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি, আমরা সবাই একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বও একসাথে পালন করব।”

২২:০৫ ১৭ আগস্ট ২০২৫

ভোলায় লঘুচাপের প্রভাবে ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

লঞ্চ চলাচল বন্ধ থাকা নৌরুটের মধ্যে রয়েছে: ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য রুট।

২১:৪৩ ১৭ আগস্ট ২০২৫

বাংলাদেশ থেকে বিদেশে ৪০ হাজার কোটি টাকার অর্থপাচার শনাক্ত

তাদের বরাত দিয়ে জানানো হয়, নয়টি দেশে বাংলাদেশি নাগরিকদের নামে ৩৫২টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে। দেশগুলো হলো— অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমেনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া ও তুরস্ক

২১:১৩ ১৭ আগস্ট ২০২৫

মহাখালীতে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোট ১১টি ইউনিট পাঠানো হয়। এর মধ্যে ৭টা ৪৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

২০:৩৮ ১৭ আগস্ট ২০২৫

মাইটিভির চেয়ারম্যান গ্রেফতার

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

২০:১৫ ১৭ আগস্ট ২০২৫

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

১৯:৫২ ১৭ আগস্ট ২০২৫

জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

১৯:৩৭ ১৭ আগস্ট ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে অক্টোবরে

এ মামলায় তদন্ত কর্মকর্তা ছাড়া সাক্ষীদের (মেটেরিয়াল উইটনেস) সাক্ষ্যগ্রহণ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা যাবে বলে আমরা আশা করছি। খুব বেশি হলে পরের মাস, অক্টোবরের প্রথম সপ্তাহে যেতে পারে

১৯:২২ ১৭ আগস্ট ২০২৫

গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে যায়। পরে গলা কেটে হত্যা করে সড়কের পাশে ফেলে যায়। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ শুরু করলে সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

১৯:২০ ১৭ আগস্ট ২০২৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬

এছাড়া ঢাকার দক্ষিণ সিটিতে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ৬০ জন করে মোট ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৭ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৮ জন, সিলেটে ৬ জন এবং রংপুরে ৫ জন নতুন করে ভর্তি হয়েছেন।

১৮:৫১ ১৭ আগস্ট ২০২৫

সিইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

১৮:২৮ ১৭ আগস্ট ২০২৫

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট অক্টোবরে 

আমরা আজকে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মিত হওয়া রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি।

১৮:২৭ ১৭ আগস্ট ২০২৫

১৭ দিনে প্রবাসী আয় এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকা

প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার, বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার।

১৮:০২ ১৭ আগস্ট ২০২৫