গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন।
তিনি জানান, তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাস ও ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে পৌঁছায়। এ সময় টাঙ্গাইলগামী ওই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: রাজশাহীতে হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
ওসি ইফতেখার হোসেন আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








