News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৭, ৭ এপ্রিল ২০২৬

আমিরাতে হজ ও ঈদুল আজহার ছুটি ঘোষণা

আমিরাতে হজ ও ঈদুল আজহার ছুটি ঘোষণা

প্রতীকী ছবি

ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংযুক্ত আরব আমিরাত পবিত্র আরাফাত দিবস ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এ উপলক্ষে মন্ত্রিসভা ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে।

সরকারি হিসাব অনুযায়ী, জিলহজ মাস শুরু হতে পারে আগামী ১৮ মে। জিলহজের ৯ তারিখ আরাফাত দিবস, ১০ তারিখ ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার), আর ২৭ মে (বুধবার) ঈদুল আজহা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ভিসা বাতিল, প্রতিক্রিয়া শায়খ আহমাদুল্লাহর

সপ্তাহান্তের ছুটি মিলিয়ে দেশটির নাগরিকরা ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিন সরকারি ছুটি উপভোগ করবেন। সূত্র: খালিজ টাইমস

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়