News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৫, ১ এপ্রিল ২০২৬

অস্ট্রেলিয়ায় হিটলার প্রশংসার অভিযোগে আজহারীর ভিসা বাতিল

অস্ট্রেলিয়ায় হিটলার প্রশংসার অভিযোগে আজহারীর ভিসা বাতিল

মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেওয়ার সময় হিটলারকে প্রশংসার অভিযোগে বাংলাদেশের ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আজহারি তার ‘বিশ্বাসের উত্তরাধিকার’ সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফর করছিলেন। সফরের মধ্যে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তৃতা দেওয়ার কথা ছিল।

বার্তায় বলা হয়েছে, আজহারি হিটলারের প্রশংসা করে ইহুদিদের ‘ঐশ্বরিক শাস্তি’ ও ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এমন অভিযোগও করেছেন যে, বিশ্বের বিভিন্ন সমস্যাসহ এইডসের জন্য ইহুদিরাই দায়ী।

আরও পড়ুন: শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদুল ফিতর

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির আগমনের আগে বিভিন্ন গোষ্ঠী সংসদ সদস্যদের সতর্ক করেছিলেন। মঙ্গলবার (৩১ মার্চ) তার ভিসা বাতিল করা হয় এবং তিনি বর্তমানে দেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়