চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর সফরে গিয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি মহাসচিব এবং তার সহধর্মিণী নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে এই সফরে যাচ্ছেন।
এর আগেও চিকিৎসার জন্য তারা একাধিকবার সিঙ্গাপুর গেছেন। সর্বশেষ ২০২৫ সালের ৬ এপ্রিলও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।
আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
উল্লেখ্য, ২০১৫ সালে কারাবন্দি থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের একটি আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে কারামুক্ত হয়ে তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য সেখানে যাওয়া নিয়মিত হয়ে গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








