জামায়াতকর্মী সাওদা সুমির জামিন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী বিবি সাওদা (৩৭) বা সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি ভোলার আদালত থেকে জামিন পান। জামিন পাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।
এর আগে রবিবার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের একটি বাসা থেকে সাওদা সুমি আটক করা হয়। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানান। তিনি বলেন, সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা করা শুধুমাত্র মতপ্রকাশের অধিকার, যা সংবিধান স্বীকৃত। এটি দমনমূলক, অমানবিক এবং মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।
আরও পড়ুন: গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশকে অপরাধ হিসেবে ধরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সাওদা সুমির নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা দাবি করছি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








