News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:১৭, ৭ এপ্রিল ২০২৬

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি তেল

অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি তেল

ফাইল ছবি

জ্বালানি তেল ক্রয় ও বিতরণ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনতে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল কেনাবেচা হলে কে কতটুকু তেল কিনছেন এবং কখন কিনছেন -এসব তথ্য সংরক্ষিত থাকবে, ফলে অনিয়ম কমবে।

জ্বালানি খাতের বৈশ্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অনেক দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশ এখনো তা বাড়ায়নি। তবে আগামী মাসে মূল্য সমন্বয়ের বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তিনি আরও জানান, দেশে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট নেই। তবে অবৈধ মজুত ও পাচারের কারণে কিছুটা চাপ তৈরি হয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ঘাটতি না থাকলেও শহরে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল ঝুঁকিপূর্ণ। এসব যানবাহনের ফিটনেস ও চালকদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে। এ কারণে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার।

এলডিসি থেকে উত্তরণ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই এ বিষয়ে এগোনোর পরিকল্পনা নেই।

এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে জানিয়ে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর এ কার্যক্রম জোরদার করা হবে।

আরও পড়ুন: গুমকে মানবতাবিরোধী অপরাধে অন্তর্ভুক্ত, সংসদে বিল পাস

হামের টিকা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি আগের সরকারের গাফিলতির ফল। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় টিকাদান কর্মসূচি শুরু করেছে এবং আগামী ৩ মে থেকে সারাদেশে এ কার্যক্রম চালু হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়