News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৮, ৮ এপ্রিল ২০২৬

নারী ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

নারী ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, নারী শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। বিশেষ করে বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে নারী শিক্ষার প্রসারে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাইক বিভ্রাটের কারণে সকাল ১১টায় অধিবেশন শুরু হয় এবং প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কাছে ইকরামুল বারী টিপু জানতে চান, নওগাঁর মান্দা উপজেলাধীন ‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজসহ দেশের সব উপজেলা সদরের একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা রয়েছে কি না।

আরও পড়ুন: ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

জবাবে প্রধানমন্ত্রী বলেন, মান্দাসহ দেশের বিভিন্ন উপজেলার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিদ্যমান নীতিমালা ও প্রয়োজনীয় অর্থায়নের ভিত্তিতে পর্যায়ক্রমে সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে। সূত্র: বাসস

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়