News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৭, ৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৪১, ৬ এপ্রিল ২০২৬

জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার

জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন কারাবন্দি থাকার পর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুল জারি করেছে, কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানাতে।

আইনজীবী গাজী কামরুল ইসলাম জানিয়েছেন, উচ্চ আদালত থেকে ৬ মাসের জামিন পাওয়ায় আবুল সরকারের কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।

মামলার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় ‘খালা পাগলীর মেলা’য় পালাগানের আসরে আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননামূলক মন্তব্যের অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

আরও পড়ুন: রণবীর সিংয়ের জম্বি থ্রিলার ‘প্রলয়’, নায়িকা কল্যাণী প্রিয়দর্শন

পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। হাইকোর্টের জামিনের ফলে তিনি এখন কারামুক্ত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়