রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ভর্তি ১৩৮
ফাইল ছবি
হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৩৮ শিশু।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে রামেকের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২০ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ শিশু।
বর্তমানে নতুন ও পুরোনো রোগী মিলিয়ে রামেকে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে মোট ১৩৮ শিশু। এ পর্যন্ত হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ৪২ শিশুর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার অপসারণে ডিএমপির নির্দেশ
রামেক কর্তৃপক্ষ জানায়, রোগীর চাপ বাড়তে থাকায় একটি পূর্ণাঙ্গ শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সচিবের নির্দেশনায় আইসিইউতে থাকা গুরুতর শিশুদের রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








