News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৫, ৬ এপ্রিল ২০২৬

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

নিহত আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার (৬ এপ্রিল) সকালে দেশে পৌঁছেছে। সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক মরদেহ গ্রহণ করেন।

নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিনি তিন ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।

জানা গেছে, ৮ মার্চ সৌদি আরবের আল খারিজে 'আল তোয়াইক বলদিয়া' কোম্পানির শ্রমিক ক্যাম্পে ইফতারের আগে ক্ষেপণাস্ত্র হামলা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালের লাইফ সাপোর্টে থাকার পর ১৭ মার্চ রাতে তিনি মারা যান।

আরও পড়ুন: ৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার অপসারণে ডিএমপির নির্দেশ

উল্লেখ্য, একই হামলায় আরও একজন বাংলাদেশি, মোশাররফ হোসেন, নিহত হন; তার মরদেহ গত ২০ মার্চ দেশে ফেরানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়