৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষা শেষ হয় ১৮ ডিসেম্বর। এতে অংশ নিয়েছিলেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।
আরও পড়ুন: আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার
গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে নজির সৃষ্টি করেছিল পিএসসি।
উল্লেখ্য, এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








