নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাশ
ফাইল ছবি
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত ‘সন্ত্রাসবিরোধী বিল ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়।
এর মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন সংশোধন ও আরও কঠোর করা হলো। নতুন আইনের আওতায় গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে, যার মধ্যে আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সংসদে বক্তব্যে তিনি বলেন, দেশে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশকে এখন আইনে রূপ দেওয়া হলো।
আরও পড়ুন: নারী ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী
এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








