News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৩, ৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:১৪, ৬ এপ্রিল ২০২৬

ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২

ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২

ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরশহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন আরও ১১ জন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে হাইফার একটি ৫ তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানেছে। আঘাতের সঙ্গে সঙ্গে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের হাইফা শাখা উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ৪ জনের মধ্যে রোববার রাতভর অভিযান চালিয়ে উদ্ধারকর্মীরা ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। বাকি ২ জনকে উদ্ধারে তৎপরতা চলমান।

আরও পড়ুন: ইরানে বিক্ষোভ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও দুইজনের ফাঁসি

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুসারে, ক্ষেপণাস্ত্রটির ওয়্যারহেডের ওজন ছিল ৪৫০ কেজি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়